মেট্রোরেলের আট বগি ও চার ইঞ্জিন মোংলায় পৌঁছেছে

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৫ পিএম

অষ্টম বারের মত মোংলা বন্দরে মেট্রোরেলের আরও একটি চালান এসে পৌঁছেছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বন্দরের ৮ নম্বর জেটিতে মেট্রোরেলের চালান নিয়ে পানামা পতাকাবাহী এম হরিজন-৯ জাহাজটি নোঙ্গর করে।

গত ১ ফেব্রুয়ারি জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা এই চালানে রয়েছে মেট্রোরেলের আটটি বগি ও চারটি ইঞ্জিন।

বন্দর কর্তৃপক্ষের সচিব ও হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, এবারের ইঞ্জিন বগির সাথে ৪৪ প্যাকেজের আরও ৪৮৮ মেট্রিক টনের সরঞ্জাম এসেছে। এগুলো আজ দুপুর থেকেই খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবারের মধ্যে খালাসের কাজ শেষ হবে।

আরও পড়ুন: চুরির একমাস পর মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার তিন

হরিজন-৯ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক ওয়াহিদুজ্জামান বলেন, এ পর্যন্ত আটটি জাহাজে মেট্রোরেলের মোট ৬৮টি বগি মোংলা বন্দরে এসেছে। ২০২২ সালের মধ্যে আরও ৮২ বগি আসবে।


একাত্তর/আরএ

এক মিনিটের নাই ভরসা, কথাটা আবারও প্রমাণ করলেন ৩৬ বছরের যুবক কালাম আজাদ। রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়লে এর আঘাতে নিহত হন তিনি। কেউ ভাবতেও পারেনি তরতাজা এই...
মোংলা বন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধিতে এর প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
মোংলা বন্দরের পশুর নদীতে ডুবে যাওয়া কার্গো জাহাজ থেকে কয়লা তোলা শুরু হয়েছে। শনিবার দুপুর ১২টা থেকে এস্কেভেটর দিয়ে এই কয়লা অপসারণের কাজ শুরু করে মালিকপক্ষ।
মোংলা বন্দরের পশুর নদীতে কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে পশুর নদীর ডুবোচরে আটকে তলা ফেটে ৮০০ মেট্রিকটন কয়লা নিয়ে ডুবে যায় কার্গো জাহাজ এমভি প্রিন্স অব ঘষিয়াখালী।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর