অভিনেত্রী মিম-সনির হানিমুন মালদ্বীপে

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০১ পিএম

হানিমুনে যাচ্ছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং বর সনি পোদ্দার। দ্বীপরাষ্ট্র মালদ্বীপকেই বেছে নিয়েছেন তারা। 

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে এই দম্পত্তির। শুরুতেই উঠতে পারেন নীল জলে ঘেরা একটি সবুজ দ্বীপ রিসোর্টে। সেখানেই পাঁচ দিন কাটাবেন মিম-সনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিম জানিয়েছেন, পৃথিবীর অনেক দেশে ঘুরলেও মালদ্বীপে কখনও যাওয়া হয়নি তার। ছবিতে, বইয়ে দেশটির সুন্দরের বর্ণনা শুনেছেন সে কারণেই আগ্রহ। 

গত ৯ জানুয়ারি সোমবার কোভিড পরীক্ষায় জানতে পারেন বর সনি পোদ্দার করোনায় আক্রান্ত। এমনকি বাবা বীরেন্দ্রনাথ সাহাও করোনা পজিটিভ। অবস্থায় করা হানিমুন বাাতিল করেছিলেন মিম। এছাড়াও, গত ১৫ জানুয়ারির অনুষ্ঠানও স্থগিত ছিলো। 

image


২০০৭ সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। এরপর ছোট-বড় পর্দায় দাপটের সাথে কাজ করে যাচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

গত জন্মদিনে বিয়ের খবর জানিয়েছিলেন চিত্রনায়িকা বিদ্যা। ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারের সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করার কথা জানিয়েছিলেন। এরপর গত পাঁচ জানুয়ারী সাতপাকে বাঁধা পড়েন এই অভিনেত্রী। 

image


রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বসে মিমের বিয়ের জমকালো আসর। কঠোর গোপনীয়তার মধ্যে দুই পরিবারের সদস্য আর কাছের মানুষরাই পাশে ছিলেন মিম-সনির এই বিশেষ মুহূর্তে।

একাত্তর/ এনএ

মালদ্বীপের হুরুলহি দ্বীপে দারুণ সময় কাটাচ্ছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং বর সনি পোদ্দার। গত বুধবার সন্ধ্যায় অসাধারণ কিছু ছবি ফেসবুকে পোষ্ট করেছেন এই অভিনেত্রী। ছবিতেই যেন জানিয়ে দিচ্ছেন কতোটা...
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং বর সনি পোদ্দারের হানিমুন হচ্ছেনা আপাতত। গত ৯ জানুয়ারি সোমবার কোভিড পরীক্ষায় জানা গেছে সনি পোদ্দার করোনায় আক্রান্ত। এমনকি বাবা বীরেন্দ্রনাথ সাহাও করোনা পজিটিভ। এ...
গাঁটছড়া বেঁধেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। তাদের প্রতিবেশী হচ্ছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলী। প্রস্তুতি অনেকটাই শেষ। অপরদিকে গতকাল বিয়ের পর আজ ‘ভিক্যাট’ গিয়েছেন হানিমুনে। নবদম্পতি...
দক্ষিণ ইরানের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। বুধবার ভোরের দিকে চালানো এই বর্বর হামলায় এক শিশুসহ অন্তত...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
মিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর