খায়রুজ্জামানকে ঢাকায় ফেরাতে মালয়েশিয়ার হাইকোর্টের ‘না’

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৯ পিএম

মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশের সাবেক হাই কমিশনার ও জেল হত্যা মামলার সন্দেহভাজন এম খায়রুজ্জামানকে ঢাকায় ফেরত পাঠানোর প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে দেশটির আদালত।

দেশটির সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) খায়রুজ্জামানের স্ত্রী রিটা রহমানের আইনজীবীর করা আবেদনে মালয়েশিয়ার হাইকোর্টর বিচারপতি মোহাম্মদ জাইনি মাজলান অন্তর্ববর্তীকালীন এই আদেশ দিয়েছেন।

ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, খায়রুজ্জামানের আইনজীবী আদালতে যে ‘হেবিয়াস করপাস রিট’ করেছেন, সে বিষয়ে শুনানির জন্য ২০ মে পরবর্তী তারিখ রেখেছেন বিচারক। 

ওই খবরে আরও বলা হয়, কাউকে ‘বেআইনিভাবে’ আটক করার অভিযোগ উঠলে তাকে আদালতের সামনে হাজির করার জন্য এ ধরনের রিট মামলা হয়।

আইনজীবীদের বরাত দিয়ে ফ্রি মালয়েশিয়া টুডে জানায়, খায়রুজ্জামান মালয়েশিয়ায় রাজনৈতিক আশ্রয়প্রার্থী ছিলেন। তার নামে ইউএনএইচসিআরের কার্ডও ছিল। তিনি অভিবাসন আইন ‘ভঙ্গ করেননি’, ফলে তাকে আটকে রাখা ‘বেআইনি’।

আদালতের স্থগিতাদেশের পরও গতবছর মিয়ানমারের কযেকজন নাগরিককে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানোর কথা মনে করিয়ে দিলেও বিচারক বলেন, আদালতের আদেশের পরও তাকে ফেরত পাঠানো হয়েছে- এমন কিছু আমি শুনতে চাই না। আমি আশা করি, ইমিগ্রেশন বিভাগ বিষয়গুলো নিজেদের কাঁধে তুলে নেবে না।

গত ৯ ফেব্রুয়ারি (বুধবার) সকালে রাজধানীর আমপাংয়ের নিজ বাসা থেকে এম খায়রুজ্জামান গ্রেপ্তার করে দেশটির অভিবাসন পুলিশ।

১৯৭৫ সালের জাতীয় চার নেতা হত্যা মামলায় জড়িত সন্দেহে সাবেক এই সেনা কর্মকর্তা অভিযুক্ত ছিলেন। ১৯৭৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি পাওয়ার পরে তিনি মিসর, ফিলিপাইন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে কর্মরত ছিলেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তাকে অবসরে পাঠানো এবং গ্রেপ্তার করা হয়। ২০০৩ সালে বিএনপি সরকারের আমলে তিনি চাকরিতে মহাপরিচালক হিসেবে পুনর্বহাল হন। পরের বছর নির্দোষ বলে আদালত রায় দেন। ২০০৫ সালে তিনি মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। পরে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মালয়েশিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন।

আরও পড়ুন: ‘হুদা কমিশনের চেয়েও ‘বেহুদা’ কমিশন গঠন করবে সার্চ কমিটি’

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাকে ডেকে পাঠানো হলে তিনি বিপদ আঁচ করতে পেরে কুয়ালালামপুরে জাতিসংঘ উদ্বাস্তু কার্ড সংগ্রহ করেন এবং ওই সময় থেকে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছিলেন।


একাত্তর/এসি

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় অভিবাসন-বিরোধী অভিযান চালানো হয়েছে। দেশটির রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকার জালান বেদারা সড়কের একটি ভবনে বিশেষ অভিযান চালিয়ে সেখান থেকে ৭৭০ বিদেশিকে আটক...
মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি।
মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদা আর ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতার ৫৩তম বার্ষিকী ও জাতীয় দিবস।
মালয়েশিয়ার পেনাং রাজ্যের বায়ান লেপাসের একটি নির্মাণাধীন ভবন ধসে নিহত তিন বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে। নিহতরা হলেন বগুড়া জেলার মোহাম্মদ মোকাদ্দেশ আলী, কুমিল্লার মোহাম্মদ সাইফুল ইসলাম এবং পাবনার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর