মালয়েশিয়ায় ভবন ধসে নিহত তিন বাংলাদেশির পরিচয় শনাক্ত

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১০:১৯ পিএম

মালয়েশিয়ার পেনাং রাজ্যের বায়ান লেপাসের একটি নির্মাণাধীন ভবন ধসে নিহত তিন বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে। নিহতরা হলেন বগুড়া জেলার মোহাম্মদ মোকাদ্দেশ আলী, কুমিল্লার মোহাম্মদ সাইফুল ইসলাম এবং পাবনার মো. আহাদ আলী।

মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে মালয়েশিয়ার পেনাং রাজ্যে নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ে তারা নিহত হয়।

পেনাংয়ের ডেপুটি কমিশনার মোহাম্মদ ইউসুফ বলেন, ঘটনার সময় প্রায় ১২ মিটার লম্বা এবং প্রায় ১৪ টন ওজনের একটি বিম ভেঙে পড়ে। এ ঘটনার পর আরও ১৪টি বিম ভেঙে পড়ে। নির্মাণাধীন এ সাইটে কাজের জন্য ১৮ শ্রমিক নিয়োগ করা হয়েছিল।

তিনি বলেন, নিহতদের মধ্যে দুইজন ঘটনাস্থলে মারা গেছেন এবং অন্য একজন হাসপাতালে মারা গেছেন। গুরুতর আহত অন্য দুইজনকে চিকিৎসার জন্য পেনাং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারাও বাংলাদেশি বলে জানা গেছে।

তিনি আরও জানান, নিখোঁজ আরও চার শ্রমিককে উদ্ধারে এখনও কাজ চলছে। এখানে যেসকল নির্মাণ শ্রমিকরা কাজ করেন সবাই বাংলাদেশি।

এদিকে বাংলাদেশি শ্রমিক নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।

দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর মালয়েশিয়ায় বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মাদ খোরশেদ আলম খাস্তগীর হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এএসএম জাহিদুর রহমান এবং আইন সহকারী সুকুমারান সুবরামানিয়মকে ঘটনাস্থলে পাঠান। দুই কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।

নিহত তিন বাংলাদেশি শ্রমিকের মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর লক্ষ্যে তাদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছে হাইকমিশন। এছাড়া নিহত বাংলাদেশিদের ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ক্ষতিপূরণ আদায়ের জন্যও কাজ করছে হাইকমিশন।

 

একাত্তর/জো
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় অভিবাসন-বিরোধী অভিযান চালানো হয়েছে। দেশটির রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকার জালান বেদারা সড়কের একটি ভবনে বিশেষ অভিযান চালিয়ে সেখান থেকে ৭৭০ বিদেশিকে আটক...
মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটের বাফেলো শহরে দুই প্রবাসী বাংলাদেশিকে ভরদুপুরে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে রোববার বিকালে তাকে...
যুক্তরাষ্ট্রের বাফেলো শহরে এক কৃষ্ণাঙ্গ বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাফেলোর ইস্ট ফেরি ও জেনার স্ট্রিটে এ বন্দুক হামলার ঘটনা ঘটে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর