কুয়ালালামপুরে অভিবাসন দপ্তরের অভিযানে ৩৭৭ বাংলাদেশিসহ ৭৭০ বিদেশি আটক

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪২ পিএম

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় অভিবাসন-বিরোধী অভিযান চালানো হয়েছে। দেশটির রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকার জালান বেদারা সড়কের একটি ভবনে বিশেষ অভিযান চালিয়ে সেখান থেকে ৭৭০ বিদেশিকে আটক করা হয়েছে দেশটির অভিবাসন দপ্তর। তাদের মধ্যে ৩৭৭ জন বাংলাদেশি। আছেন মিয়ানমার, নেপাল ও ভারতসহ বিভিন্ন দেশের নাগরিকরাও।

বৈধ কাগজপত্র নেই- এমন অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে গেছে মালয়েশিয়া সরকার। দেশের আনাচে কানাচে চলছে চিরুনি অভিযান। সবশেষ অভিযান হয়েছে রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায়। অভিযানের নাম রাখা হয়েছে অপস বেলাঞ্জা।

মাত্র দুই ঘণ্টায় বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত বুকিত বিনতাং পরিণত হয় লকডাউন জোনে। এ সময় পর্যটকে ভরা সড়কগুলো চারদিক থেকে ঘিরে ফেলেন কর্মকর্তারা। তিনটি ব্লকে ঢোকা ও বেরিয়ে যাওয়ার রাস্তা অবরুদ্ধ করে তারা নথি পরীক্ষা করেন এবং লুকিয়ে থাকা অভিবাসীদের বের করে আনেন।

স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এ অভিযানে পুত্রজায়া থেকে আসা অভিবাসন বিভাগের ১০৬ জন কর্মকর্তা অংশ নেন। অভিযানটি নেতৃত্ব দেন অভিবাসন বিভাগের পরিচালক বাসরি ওসমান।

তিনি জানান, মোট ২ হাজার ৪৪৫ জনকে তল্লাশি করা হয়। এর মধ্যে ১ হাজার ৬০০ জন বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয়।

কর্তৃপক্ষ বলছে, আটক ব্যক্তিদের মধ্যে দুই নারীসহ ৩৭৭ জন বাংলাদেশি আছেন। এছাড়া মিয়ানমারের ২৩৫ জন, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন, ইন্দোনেশিয়ার ২জন নারীসহ ১৯ জন এবং ৯জন অন্যান্য দেশের নাগরিক। মূলত, মেয়াদোত্তীর্ণ ভিসা, বৈধ পরিচয়পত্র না থাকা এবং অনুমতি ছাড়া কাজ করার কারণেই এসব অভিবাসীদের আটক করা হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বসরি ওসমান বলেন, সামাজিক অনুষ্ঠানের নামে সেখানে বিদেশিরা জড়ো হয়ে কিছু একটা করছেন- তিন সপ্তাহ ধরে স্থানীয়রা এমন অভিযোগ করছেন। এর ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সাড়ে তিন ঘণ্টার অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিদের প্রাথমিক যাচাইয়ে পুত্রজায়ার অভিবাসন দপ্তরে নেয়া হবে। এরপর তাদের আটককেন্দ্রে পাঠানো হবে। এ ধরনের অভিযান চলতে থাকবে বলেও জানিয়েছে অভিবাসন বিভাগ। ব্যবসা প্রতিষ্ঠানে নজরদারি বাড়ানো হবে, যাতে মালিকরা কেবল অনুমোদিত কোটার মধ্যে বিদেশি কর্মী নিয়োগ দেয়।

এআরএস
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে নানা কর্মসূচি। বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজপথে আল্পনা, প্রভাতফেরি এবং আলোচনা সভার মাধ্যমে...
মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি।
মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদা আর ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতার ৫৩তম বার্ষিকী ও জাতীয় দিবস।
মালয়েশিয়ার পেনাং রাজ্যের বায়ান লেপাসের একটি নির্মাণাধীন ভবন ধসে নিহত তিন বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে। নিহতরা হলেন বগুড়া জেলার মোহাম্মদ মোকাদ্দেশ আলী, কুমিল্লার মোহাম্মদ সাইফুল ইসলাম এবং পাবনার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর