শপথ নেওয়ার পরই গ্রেপ্তার হলেন হত্যাসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. শাফায়েত উল্লাহ।
মো. শাফায়েত উল্লাহ ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, চেয়ারম্যান মো. শাফায়েতুল্লাহর বিরুদ্ধে ভৈরব থানায় হত্যাসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
আরও পড়ুন: হতভাগ্য এক বাবার কথা-১/ছেলের নির্যাতনে সম্পত্তি লিখে দিতে বাধ্য হন সেই বাবা
গ্রেপ্তারের পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জানান ওসি রফিকুল।
একাত্তর/এসি
