রমজানে এক কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে খাবার দেবে টিসিবি

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৯ এএম

আসছে রমজান মাসে এক কোটি মানুষকে টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে খাদ্যসামগ্রী সরবরাহের উদ্যোগ সরকার গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) নীলফামারী জেলার সৈয়দপুর বিমানবন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি.-এর উদ্যোগে স্থাপিত যাত্রীদের জন্য এয়ার লাউঞ্জের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন: দেশে প্রথমবার মদপান ও কেনাবেচার বিধিমালা

এ সময় নিত্যপণ্যের দাম ক্রমাগত বাড়ার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পেঁয়াজের দাম কমে এসেছে। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশে কিছু পণ্যের ওপর এর প্রভাব পড়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ট্রাক-সেলে বিক্রয় অব্যাহত রেখেছে জানিয়ে টিপু মুনশি বলেন, আসন্ন পবিত্র রমজান মাসে টিসিবির মাধ্যমে দেশের ১ কোটি তালিকাভুক্ত মানুষকে সাশ্রয়ী মূল্যে খাদ্যসামগ্রী দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


একাত্তর/এআর

 

রমজানের পরেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ। 
দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে পবিত্র রমজান মাস।
পবিত্র রমজান উপলক্ষ্যে মঙ্গলবার থেকে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় (ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর) পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব...
আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর