সুনামগঞ্জে নারীর টুকরো লাশ উদ্ধারে ফার্মেসি মালিক গ্রেপ্তার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৯ পিএম

সুনামগঞ্জের জগন্নাথপুরে অভি ফার্মেসি থেকে এক নারীর ছয় টুকরা লাশ উদ্ধারের ঘটনায় ওই ফার্মেসির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

গ্রেপ্তার অভি ফার্মেসি মালিকের নাম জিতেশ গোপ। তার বাড়ি জগন্নাথপুর পৌর শহরের সিএ মার্কেটের আবাসিক এলাকায়।

এর আগে বৃহস্পতিবার রাতে বাড়ি ছেড়ে পরিবার নিয়ে পালিয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) জগন্নাথপুর পৌর পয়েন্টের আব্দুল মতিন মার্কেটের অভি মেডিক্যাল হল থেকে শাহনাজ পারভিন জ্যোস্নার (৩৫) খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। তার স্বামীর বাড়ি জগন্নাথপুর পৌরসভার পেছনের আবাসিক এলাকায়। ওই নারীর স্বামী সৌদি আরব প্রবাসী ছুরুক মিয়া। বৃহস্পতিবার রাতে জ্যোস্নার ভাই হেলাল মিয়া বাদি হয়ে ফার্মেসি মালিক জিতেশ গোপকে আসামি করে মামলা করেন।

এর আগে বুধবার বিকেলে ওষুধ কেনার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন শাহনাজ পারভিন। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। তার ফোন বন্ধ থাকায় পরিবারের লোকজন অভি মেডিক্যালে এসে খোঁজ নেন। জিতেশ গোপ তাদের জানান, ওই মহিলা তার ফার্মেসিতে এসেছিলেন, ওষুধ না পেয়ে চলে গেছেন। পরে বৃহস্পতিবার দুপুরে পুলিশ জিতেশ গোপের ফার্মেসির তালা ভেঙে বিছানার চাদরে মোড়ানো অবস্থায় লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: ১০ এর নিচে নামলো করোনা সংক্রমণের হার

পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, জিতেশ গোপকে গ্রেফতারের বিষয়টি সিআইডির পক্ষ থেকে তাকে জানানো হয়েছে। এ বিষয়ে সিআইডি বিস্তারিত জানাবে।


একাত্তর/এসি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চামড়া ক্রয়ে ধীরগতি পরিলক্ষিত হলে প্রয়োজনে সরকার 'ওয়েট ব্লু' চামড়া রপ্তানির অনুমতি দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আসছে ঈদুল আজহার টানা লম্বা ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত। বর্ষার আবহে অপরূপ রূপ ধারণ করা সিলেটের জল-পাথরের রাজ্য, পাহাড়-মেঘের মিতালির রাঙামাটি এবং...
সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বিএসএফের আকস্মিক গুলির জবাবে বিজিবি পাল্টা গুলি চালালে সাময়িক উত্তেজনা তৈরি হয়।...
সুনামগঞ্জে সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে মাঠে নেমেছে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর