মণি-মুক্তাকে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেন মা কণা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০২:০৪ পিএম

খুলনার তেরখাদায় পুকুর থেকে যমজ দুই শিশুর লাশ উদ্ধারের ঘটনায় শিশুদের মা কানিজ ফাতেমা কণাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে পুলিশের জিজ্ঞাসাবাদে কণা জানান, আড়াই মাস বয়সী দুই যমজ শিশু মণি ও মুক্তাকে শ্বাসরোধ করে হত্যার পর তাদের লাশ পুকুরে ফেলে দেন তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা তেরখাদা থানার উপপরিদর্শক এনামুল হক জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে কণা জানিয়েছেন, মধ্যরাতে মণি-মুক্তা ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে। তাদেরকে দুধ খাইয়ে ঘুম পড়ানোর চেষ্টা করেন তিনি। তারপরও তাদের কান্না না থামায় রেগে বাচ্চাদের মারধর করে তাদের মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। 

হত্যার পর বাচ্চাদের মরদেহ বাড়ির পাশের পুকুরে ফেলে দিয়ে নিখোঁজের নাটক সাজান বলেও কণা পুলিশী জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, বলেন এনামুল।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম বলেছেন, যমজ শিশু দুইটির জন্মের পর স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি শুরু হয়। কণার স্বামী মাসুম বিল্লাহ সন্তানদের দেখতেও আসতেন না, নিজের বাড়িও নিয়ে যেতেন না। এদিকে যমজ শিশু দুইটির লালন-পালন করা তার একার জন্য চাপের হয়ে পড়ে। শিশুদের সামলাতে অতিষ্ঠ হয়ে তাদের শ্বাসরোধে হত্যা করেন তিনি।

ঘটনাসূত্র: বাড়ির পাশে পুকুরে ভাসছিল যমজ শিশুদের মরদেহ

কণার স্বামী মাসুম বিল্লাহর বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলায়। তিনি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত। সন্তানদের মৃত্যুর খবর শুনে তিনি শ্বশুরবাড়ি গিয়েছিলেন।

উল্লেখ্য, এ ঘটনায় যমজ শিশু মণি ও মুক্তার বাবা মাসুম বিল্লাহর দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কণার সাথে সাথে তার বাবা-মাকেও আটক করা হয়েছিল। তবে কণার স্বীকারোক্তির পর কণাকে গ্রেপ্তার দেখিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। 


একাত্তর/জো

খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
গত মার্চ মাসে বাড়িতে ঢুকে গুলি করা হয়েছিল বাবা, মা, ভাই ও স্ত্রীকে। সেই ঘটনার আড়াই মাস পার হতে না হতেই এবার বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে মো. রাশেদ কাজী নামের ওই যুবককে। পুলিশ বলছে,...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর