গারো পাহাড় থেকে বন্য হাতির মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০৯ পিএম

শেরপুরের ঝিনাইগাতীতে গারো পাহাড় থেকে আরও একটি বন্য হাতির মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। 

শ‌নিবার (১৯ ফেব্রুয়ারি) সকা‌লে গারো পাহাড়ের হালচা‌টির গজনী বিটের আঠারো ঝোড়া এলাকার ১১০২ নং পিলা‌রের কাছ থে‌কে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হ‌চ্ছে, অসুস্থতাজনিত কারণে হা‌তি‌টি মারা গে‌ছে।

স্থানীয়রা জানায়, গত ক‌য়েকদিন ধ‌রে ভারত থেকে খা‌দ্যের সন্ধা‌নে উপ‌জেলার হালচা‌টি এলাকার লোকাল‌য়ে নামার পর থে‌কেই সীমান্তবর্তী বিভিন্ন টিলায় অবস্থান নেয় ক‌য়েক‌টি হা‌তির দল।

গজনী বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ ব‌লেন, সকা‌লে তারা খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে গি‌য়ে মৃত এক‌টি হা‌তি দেখ‌তে পান। 

প‌রে উপ‌জেলা প্রাণী সম্পদকে অব‌হিত কর‌লে তারা ঘটনাস্থ‌লে আসেন এবং মৃত হা‌তি‌টির নমুনা সংগ্রহ ক‌রেন। কি কারণে হা‌তি‌টি মারা গে‌ছে তা পরীক্ষাগারে পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন: হবিগঞ্জে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

‌ঝিনাইগাতী উপ‌জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাদিয়া আফরিন জানান, প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হচ্ছে, খা‌দ্যের বিষ‌ক্রিয়ায় হা‌তি‌টির মৃত‌্যু হয়েছে। স্ত্রী হাতিটির বয়স আনুমা‌নিক ১০ থেকে ১২ বছর।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে প্রকৃতি ও পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মেরাজ উদ্দিন ব‌লেন, শেরপুরের গারো পাহাড়ে একের পর এক হাতির মৃত্যু ও হত্যার ঘটনা ঘটেই চলেছে। 

এসব হাতিকে নানা উপায়ে হত্যা করা হলেও এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। শুধুমাত্র একটি হাতি হত্যার ব্যাপারে মামলা হলেও বাকিগুলোর বিষয়ে কোন ব্যবস্থা নেয়া হয়নি। যে কারণে গারো পাহাড়ে হাতি হত্যা থামছেইনা। 

হাতি মৃত্যুর ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে হাতি মৃত্যুর মূল কারণ উদঘাটন এবং এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত তিন মাসে শেরপুর জেলায় চারটি হাতির মৃত্যু হ‌য়ে‌ছে।


একাত্তর/এসজে 

শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ২২ গজে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ঠিকই, কিন্তু পুরো ম্যাচের প্রতিটি বলে জড়িয়ে ছিল তাওহিদ হৃদয়দের ভাগ্য! জিম্বাবুয়ে জিতলে ফাইনালের...
শারদীয় দুর্গোৎসবের শেষ প্রহরে এসে মহানবমী আমাদের সামনে নিয়ে এসেছে আনন্দ ও বিদায়বেদনার এক গভীর মিশ্র অনুভূতি। শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর ঢাকের বাদ্যে যে উৎসবের সূচনা হয়েছিল, নবমীতে এসে তার...
সুন্দরবনের গহীন জঙ্গল ছেড়ে লোকালয়ে আবার হানা দিয়েছে বনের রাজা! ভোলা নদীর তীরে এক মৃত গরুর দেহাবশেষ আর কাদায় বিশাল বিশাল বাঘের তাজা পায়ের ছাপ- ব্যস, এই দেখেই সুন্দরবন সংলগ্ন তিন গ্রামের মানুষের...
ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নিত্যনতুন বিতর্কে সংবাদের শিরোনামে থাকা যেন চিত্রনায়িকা পরীমনির গা-সওয়া বিষয়। বিতর্ক আর পরীমনি- দুই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে কোনো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর