নাইজারে বিমান হামলায় সাত শিশুর মৃত্যু

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৫ এএম

নাইজারে সন্ত্রাসীদের লক্ষ্য করে নাইজেরিয়ার সামরিক বাহিনীর চালানো বিমান হামলায় সাত শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নাইজারের স্থানীয় কর্তৃপক্ষ। 

নাইজারের মারাদি অঞ্চলের গভর্নর চাইবু আবু বকর বার্তাসংস্থা এএফপিকে জানান, 'দুর্ঘটনাবশত' চালানো এ হামলায় আরও পাঁচজন আহত হয়েছেন।

তিনি জানান, নিহত শিশুরা তাদের বাবা-মায়ের সাথে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিল। খেলাধুলা করার সময় তাদের ওপর হামলা হয়। 

নিহত সাতজনের মধ্যে চারজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। হাসপাতালে নেয়ার পথে বাকি তিনজনের মৃত্যু হয়। 

আবু বকর আরও জানান, দুই দেশের সীমান্তবর্তী মাদারুনফা অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। 

ওই অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক অপহরণ ও হত্যা রোধে প্রায় যৌথ অভিযান চালায় নাইজার ও নাইজেরিয়া। 

কীভাবে এ ঘটনা ঘটলো তা উদঘাটনে তদন্ত শুরুর কথা জানিয়েছে নাইজেরিয়ান কর্তৃপক্ষ। 


একাত্তর/এসজে

আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্ত প্রদেশগুলোতে পাকিস্তানের বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। তবে এ নিয়ে দুই দেশের মধ্যে পরস্পরবিরোধী দাবি উঠেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অত্যাধুনিক বোমাবর্ষণ এবং কোটি কোটি ডলারের সামরিক কৌশলকে ‘বুলডোজার আর ডাম্প ট্রাকের’ মতো সাধারণ কিছু নির্মাণ সামগ্রী দিয়ে নস্যাৎ করে দিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর