ছেলের পা হারানোর খবরে মায়ের মৃত্যু

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের খড়গপুরে ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষে ছেলের পা হারানোর খবর পেয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন মা। 

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট-সোনা মসজিদ মহাসড়কের খড়গপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জুবায়ের আহমেদ জানান, ট্রাক্টরচালক ছেলে সুমন আহত হয়ে পা হারানোর খবর শুনে তার মা শেফালী বেগম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। 

এ ঘটনায় আহতরা হলেন শিবগঞ্জ উপজেলার পুখুরিয়া গ্রামের ইসরাইলের ছেলে আ. মতিন, মো. সজিব ও শাহবাজপুর ইউনিয়নের পাড় দিলালপুর গ্রামের ঝান্নু আলীর ছেলে মো. সুমন (২৪)। তবে অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন: কৃষক হত্যায় একজনের আমৃত্যু কারাদণ্ড, পাঁচজনের যাবজ্জীবন

শিবগঞ্জ ফায়ার সার্ভিস কার্যালয় জানায়, বেলা ১১টার  দিকে মাটি বোঝাই ট্রাক্টর ধোবড়ার দিক থেকে কানসাট অভিমুখে আসার পথে একই দিক থেকে আসা ট্রাক ওভারটেক করার সময় সংঘর্ষ হলে চারজন গুরুতর আহত হন।  

আহতদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আ. মতিন, সুমন ও মো. সজিবকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


একাত্তর/এসজে
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিই দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পেন্টাগনের আনুষ্ঠানিক তথ্যভাণ্ডারে হতাহতের সংখ্যা এখনও কম দেখানো হচ্ছে। তথ্য হালনাগাদে বিলম্বের কারণেই এই পার্থক্য তৈরি হয়েছে বলে দাবি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর