কৃষক হত্যায় একজনের আমৃত্যু কারাদণ্ড, পাঁচজনের যাবজ্জীবন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪২ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার করিমপুর গ্রামের কৃষক চান্নু মিয়া হত্যা মামলার একজনকে আমৃত্যু কারাদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন ও ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. শওকত হোসাইন এ রায় দেন।

রায়ে পলাতক মজনু মিয়াকে আমৃত্যু কারাদণ্ড এবং তফসের আলী, জলিল মণ্ডল, তিতু মিয়া, ইকতিয়ার হোসেন ও  পলাতক আব্দুল আলিমকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের বাড়ি একই গ্রামে।  

মামলার বিবরণে জানা যায়, গত ২০০৭ সালের ৪ এপ্রিল ঝিনাইদহ সদর উপজেলার করিমপুর গ্রামে বিকেলের দিকে নিজ বাড়িতে কৃষক চান্নু মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। 

পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যার ঘটনায় নিহতের স্বজন বাদি হয়ে ৩০ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন। 

মামলাটি দীর্ঘ ১৫ বছর পর আদালতে সাক্ষ্য প্রমাণসহ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক এ রায় দেন। 

আরও পড়ুন: ছেলের পা হারানোর খবরে মায়ের মৃত্যু

এ রায়ে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ১৭ জন হলেন তোয়াজউদ্দিন, সরোয়ার হোসেন, বাচ্চু মিয়া, নজরুল ইসলাম, নুর ইসলাম, মো. রানা, কলিম উদ্দিন, আব্দুস সাত্তার, খোয়াজ উদ্দিন, আসলাম হোসেন, সিরাজ উদ্দিন, জিয়াউর রহমান, বাকি মিয়া, আব্দুল লতিফ, রবিউল ইসলাম, আমিরুল ইসলাম ও মধু মিয়া। এ মামলার চারজন আসামি মামলা চলাকালীন সময়ে মৃত্যুবরণ করেন। তিনজন আসামী মামলা থেকে খালাসপ্রাপ্ত হয়েছেন। তারা হলেন নওয়াব আলী, লিটন মিয়া ও পলাতক বিসরাত আলী।   

এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট আব্দুল খালেক ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন নেগবর হোসেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মামলার রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষের আইনজীবী উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান। 


একাত্তর/এসজে

কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং অনির্দিষ্টকালের...
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরের পর থেকে এ সংক্রান্ত কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।...
সব জটিলতা পেরিয়ে অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র হাতে পেয়েছেন ঝিনাইদহের বহুল আলোচিত যুবক মিশন আচার্য। 
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুরে সরকারি জমি দখল, প্রভাব বিস্তার কিংবা নামমাত্র ইজারা নিয়ে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে নতুন করে কাউকে ‘মাফিয়া ডন’ হতে দেয়া হবে না বলে স্পষ্ট হুশিয়ারি উচ্চারণ...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর