সাভারে ২৪ ঘণ্টার ব্যবধানে পাঁচজনের মরদেহ উদ্ধার

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০৯ পিএম

সাভারে ২৪ ঘণ্টার ব্যবধানে এক নারীর গলাকাটা দেহ ও চারজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উদ্ধার মরদেহের তিনজন নারী ও দুইজন পুরুষ।

পুলিশ বলছে, দুর্বৃত্তরা এক নারীকে গলা কেটে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে অন্য চারজন আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার দুপুরে বিউটি আক্তার নামে ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার ভাড়া বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

নিহত ৩০ বছরের বিউটি আক্তারের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার চড়পানাগাড়ি গ্রামে।

পুলিশ জানায়, বিউটি আক্তার দক্ষিণপাড়া এলাকায় ভাড়া বাসার একটি কক্ষে থাকতেন। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা তাকে ডাকতে গিয়ে নিজ কক্ষে তার রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে সোমবার আরো দুই নারী ও দুই পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে সাভার মডেল থানা পুলিশ।

থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম জানান, সোমবার সকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ি এলাকার একটি বাড়ি থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ২২ বছরের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। একইভাবে ইউনিয়নের ভরারী এলাকায় আরেকটি বাড়ি থেকে ২৫ বছরের আরেক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

এ ছাড়া উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের একটি বাড়ি থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত ২৫ বছরের এক যুবক ও বিরুলিয়া ইউনিয়নের বাগ্নিবাড়ি এলাকা থেকে ২৩ বছরের এক যুবকের মরদেহ ঘরের আড়া থেকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ছেলের পা হারানোর খবরে মায়ের মৃত্যু

পরিদর্শক মমিনুল বলেন, ‘আলাদা ঘটনায় পাঁচজনের মরদেহ সাভারের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনকে হত্যা করা হয়েছে, আর চারজন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’


একাত্তর/আরএ

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর