প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যবসায়ী আটক

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৫ পিএম

বগুড়ার ধুনট উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে (১০) ধর্ষণের চেষ্টার অভিযোগে কোব্বাত আলী (৪৮) নামে এক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 

বুধবার (২৩ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটেছে ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চিথুলিয়া গ্রামে।

আটককৃত কোব্বাত আলী (৪৮) ওই গ্রামের জাহান বকস মণ্ডলের ছেলে। তার স্ত্রী, ছেলে, নাতি-নাতনীও রয়েছে।  

স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট উপজেলার চিথুলিয়া গ্রামের জনৈক এক ব্যক্তি কাঠমিস্ত্রি পেশায় কাজ করার সুবাদে স্ত্রী ও প্রতিবন্ধী কিশোরী মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকায় বসবাস করে আসছিলেন। 

মঙ্গলবার ওই কিশোরীকে সরকারি প্রতিবন্ধী ভাতার কাজ করে দেওয়ার জন্য তাকে সঙ্গে নিয়ে ধুনটের গ্রামের বাড়িতে আসেন তার মা। 

বুধবার সকাল ৯টার দিকে ওই কিশোরী চিথুলিয়া গ্রামের ব্যবসায়ী কোব্বাত আলীর মুদির দোকানে বিস্কুট কিনতে যায়। 

এসময় কোব্বাত আলী তাকে তার দোকান ঘর ঝাড় দিতে বলে। একপর্যায়ে ওই দোকানের ভিতরেই কোব্বাত আলীকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। 

আরও পড়ুন: দলের প্রধানসহ চোর চক্রের ১১ সদস্য গ্রেপ্তার

পরে মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন এসে কোব্বাত আলীকে আটক করে ধুনট থানা পুলিশের কাছে সোপর্দ করে।

কিশোরীর মা জানান, তার মেয়ের প্রতিবন্ধকতার সুযোগ নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় দোকানদার কোব্বাত আলী। পরে মেয়ের চিৎকারে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। 

তবে এ অভিযোগ অস্বীকার করে কোব্বাত আলী বলেন, তিনি শুধু ওই মেয়েটিতে ঘর ঝাড়– দিতে বলেছিলেন। কিন্তু তাকে কোন ধর্ষণের চেষ্টা করিনি।

এ ব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক দোকানদারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


একাত্তর/এসজে

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
মানিকগঞ্জের সিংগাইরে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ করায় ওই শিক্ষার্থীর নানাকে কুপিয়ে হত্যা করেছে আল আমিন নামের এক যুবক। 
মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের আইরমাড়া গ্রামে ধুমধাম আয়োজনে চলছিলো এক কিশোরীর বাল্যবিয়ের অনুষ্ঠান। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেই বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে সদর উপজেলা প্রশাসন।
নরসিংদীর পলাশ উপজেলার একটি মহিলা মাদ্রাসার শিক্ষক মো: আব্দুর রহিমকে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর