শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযোগ করায় নানাকে কুপিয়ে হত্যা

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১০:৪৫ এএম

মানিকগঞ্জের সিংগাইরে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ করায় ওই শিক্ষার্থীর নানাকে কুপিয়ে হত্যা করেছে আল আমিন নামের এক যুবক। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ এলাকায় এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের শিকার আলী আজগর (৬০) রায়দক্ষিণ এলাকার মৃত. আব্দুর রশিদ খানের ছেলে। অপরদিকে, অভিযুক্ত আল আমিন (৩৮) একই গ্রামের মৃত কালু প্রামাণিকের ছেলে।

মৃত আলী আজগরের ভাতিজা আবুল কালাম ও স্থানীয়রা জানান, আল আমিন নামের ওই বখাটে দীর্ঘদিন ধরে আলী আজগরের মেয়ের ঘরের নাতনিকে দেখলে অশ্লীল অঙ্গভঙ্গি করতো। গত সোমবার সে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আল আমিন ফের তাকে উত্ত্যক্ত ও ধর্ষণচেষ্টা করে। এ সময় ওই শিক্ষার্থী দৌড়ে ঘটনাস্থল থেকে নিজেকে রক্ষার চেষ্টা করে এবং স্থানীয় এক অটোচালকের সহযোগিতায় বাড়ি ফিরতে সক্ষম হয়। এরপর পরিবারের কাছে ঘটনার কথা জানালে থানায় গিয়ে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

আবুল কালাম বলেন, পুলিশ তদন্ত করতে এসেছিলো। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে আজ সন্ধ্যা সাতটার দিকে আলী আজগরকে কুপিয়ে ধান ক্ষেতে ফেলে রাখে আল আমিন। এ সময় আল আমিনের সাথে বেশ কয়েকজন সহযোগী ছিলো। খবর পেয়ে আলী আজগরের দুই ছেলে লিয়াকত ও সায়েম এগিয়ে গেলে তাদেরকেও মারধর করে আল আমিন ও তার সহযোগীরা।

তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় আলী আজগরকে উদ্ধার করে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে রেফার্ড করার পর সাভারের এনাম মেডিকেল কজেল হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। 

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জে.ও.এম. তৌফিক আজম বলেন, শিশুটির মা উত্ত্যক্ত করার কথা উল্লেখ করে অভিযোগ দেয়ার পর মঙ্গলবার দুপুরে মামলা রুজু হয়েছে। মামলা রুজুর পরই সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো। কিন্তু পুলিশে আসামিকে পায়নি। আমরা আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছি।

আরবিএস
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর