পুকুরে পড়া সেই প্রাইভেটকার থেকে মদের বোতল উদ্ধার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৪ পিএম

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় গত মঙ্গলবার দিবাগত রাতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে পাঁচজনের মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ ও প্রাইভেটকারটি উদ্ধার করে পুলিশ। 

উদ্ধারকৃত প্রাইভেটকারটিতে একটি বিদেশি হুইস্কির বোতল পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দুর্ঘটনার পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের দাবি জানান নিহতের স্বজনরা। যদিও এর জন্য কিছু আইনি প্রক্রিয়ায় রয়েছে। সেজন্য তাদেরকে সময় দেয়া হয়েছিলো, যাতে এডিএম বরাবর আবেদন করে এডিএম এর অনুমতি পত্র নিয়ে আসতে পারেন।

দুপুর পর্যন্ত অপেক্ষার পর যখন তারা অনুমতি আনতে ব্যর্থ হন তখন পুলিশ ময়নাতদন্তের ব্যবস্থা গ্রহণ করে। তবে এ বিষয়ে তাদের সাথে বারবার যোগাযোগের কথা জানান তিনি। 

ঘটনাসূত্র: বি‌য়ে থেকে ফেরার পথে প্রাইভেটকার পুকুরে পড়ে পাঁচজন নিহত

তিনি বলেন, এরমধ্যেই পুলিশ যখন উঘারিয়া তদন্ত কেন্দ্র থেকে যখন মরদেহগুলো নিয়ে রওনা হয় তখন সামনের চিতোষী পূর্ব বাজারে পুলিশের গাড়ি লক্ষ্য করে একটি দল ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে দুজন পুলিশ সদস্য সামান্য আহত হন। 

তখনই উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে শটগানের ১৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। তিনি বলেন, মরদেহের ময়নাতদন্তের কাজ চলছে। ময়নাতদন্ত শেষ হলেই মরদেহ তাদের আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হবে।

এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এই ঘটনায় কোন বাড়িঘর ভাংচুরের খবর বা কারো আহতের খবরও পুলিশ পায়নি বলে জানান তিনি।


একাত্তর/এসজে
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আগেভাগেই সটকে পড়ায় জড়িত মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। এ সময় ইয়াবা...
সৌদি আরবের নাজরান অঞ্চলে দেশটির ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের আওতাধীন এলাকায় একটি এএইচ-৬আই (AH-6i) রিকনেসেন্স (পর্যবেক্ষণ) হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয়ে এর ভেতরে থাকা দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।...
রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দু 'বাংলাদেশ সচিবালয়' স্থানান্তরের ঐতিহাসিক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক...
বাঙালি সংস্কৃতি ও সাহিত্যপ্রেমীদের প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা ২০২৭’ আগামী বছরের ৭ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। মাসব্যাপী এই ঐতিহ্যবাহী মেলা চলবে ৬ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত।
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর