আরেক দফা বেড়েছে চালের দাম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৮ পিএম

আবারও এক দফা বেড়েছে চালের দাম। এ সপ্তাহে কেজিতে বেড়েছে ৩ থেকে ৪ টাকা। এদিকে চালের পাশাপাশি বেড়েছে পেঁয়াজ, তেল, ডাল মাছ ও মুরগির দাম।

শুক্রবার রাজধানীর কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, মুদি পন্যের সাথে সাথে সব ভোগ্যপন্যের দাম বাড়তি। সরবরাহ কমের অজুহাতে সবজির দাম বেড়েছে। 

সব ধরনের সবজি ৫ থেকে ১০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি বেড়েছে শিমের দাম। এদিকে পেঁয়াজের দাম ১০ টাকা কেজিতে বেড়ে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। মাছের বাজারেও দাম বেড়েছে। ৩৫০ টাকা কেজির রুই মাছ ৪০০টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে মুরগি ও ডিমের দামও বেড়েছে।

বাজারে অবশ্য এখনো পেঁয়াজের প্রচুর সরবরাহ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যও বলছে, গেল অর্থ-বছরে দেশে পেঁয়াজের উৎপাদন হয়েছে ৩৩ লাখ ৬২ হাজার ৩শ’ ৮২ টন। সরকারি সংস্থাটির প্রত্যাশা চলতি অর্থ-বছরে উৎপাদন হবে আরও বেশি পেঁয়াজ।

একাত্তর/ এনএ

কিছুদিন আগেই মাঠ থেকে কাটা হয়েছে বোরো ধান। ফলে বাজারে ধানের জোগান স্বাভাবিক থাকলেও হঠাৎ করে বেড়েছে চালের দাম। বিশেষ করে মিনিকেট চালের ক্ষেত্রে দাম বাড়ার এই প্রবণতা চোখে পড়ছে সবচেয়ে বেশি।
আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ১৭ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে সাড়ে তিন লাখ টন ধান ও ১৪ লাখ টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে গমের কোনো...
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৮) ভারত থেকে ১০ হাজার ৮৫০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি এইচটি ইউনিট জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ধান, চালসহ সব ধরনের কৃষিপণ্য সরবরাহে উৎসে কর হবে দশমিক পাঁচ শতাংশ। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর