বুস্টার ডোজ নিলে ভারতে যেতে লাগবে না করোনা টেস্টের সনদ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩৬ পিএম

করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া থাকলে এখন থেকে বেনাপোল দিয়ে ভারতে যেতে ৭২ ঘণ্টার করোনা টেস্টের সনদ আর লাগবে না। 

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু এ তথ্য জানিয়েছেন।

বেনাপোল ইমিগ্রেশন সূত্র জানায়, তবে ভ্রমণ শেষে দেশে ফিরে আসার সময় সে দেশ থেকে ৭২ ঘণ্টার করোনা টেস্টের সনদ আনতে হবে।

বাংলাদেশের এক যাত্রী জানান, বুস্টার ডোজ নেওয়া থাকলে বাংলাদেশ থেকে ভারতে যেতে ৭২ ঘণ্টা আগের পিসিআর টেস্টের সনদ লাগছে না। তবে ভারতে ঢোকার পর সেখানকার ইমিগ্রেশনে র‌্যাপিড টেস্টসহ পিসিআর টেস্ট করাতে হচ্ছে। সেখানে প্রায় দুই ঘণ্টার মতো সময় লাগছে। তবে বুস্টার ডোজের সনদ দেখালে সেখানে আর কোনো ঝামেলা হচ্ছে না। উভয় দেশে একই নিয়ম চালু থাকলে সাধারণ যাত্রীরা অতিরিক্ত খরচের হাত থেকে রেহাই পেতেন।

আরও পড়ুন: সন্ধ্যা পর্যন্ত চলবে গণটিকা, পরের সিদ্ধান্ত পরিস্থিতি বুঝে

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে কর্মরত ডা. জাহিদুর রহমান জাহিদ জানান, ভারত থেকে আসার সময় ভারতীয় এবং বাংলাদেশি উভয় যাত্রীদের আগের মতো ৭২ ঘণ্টার আরটিপিসিআরের সনদ লাগছে।


একাত্তর/এসি

খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
যশোরের নাতনিকে উত্ত্যক্তের (ইভ টিজিং) প্রতিবাদ করায় নানাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে। এঘটনায় থানায় মামলার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর