কোন কারণ নেই তারপরও বেড়েই চলছে চালের দাম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০২ পিএম

সরকারি ভান্ডারে আছে পর্যাপ্ত চাল, পাইকারি বাজারেও কমতি নেই, দাম বাড়ার কোনো কারণ নেই,তারপরও গেল এক সপ্তাহে আবারও কেজি প্রতি দুই টাকা বাড়লো সব রকম চালের দাম

পাইকাররা বলছে, করপোরেট প্রতিষ্ঠানগুলোর মিলার হবার চেষ্টা আর চালের মজুদ সংক্রান্ত কোন তথ্য না থাকাতেই দাম বাড়ছে

অন্যদিকে খাদ্য সচিব বললেন, দাম ঠিক না করা বাজারে তদারকির অভাবে ভরা মৌসুমেও বাড়ছে চালের দাম

চাপাইঁনবাবগঞ্জ থেকে আসা চালের ট্রাকের জন্য অর্ডার ছিলো সপ্তাহ আগে ২৮০ বস্তা পাইজাম কিনতে পাইকারকে গুণতে হয়েছে বস্তা প্রতি হাজার ২০ টাকা।

আর প্রতি বস্তায় ভাড়া ৫১ টাকা সব মিলিয়ে ৪১ টাকা ৬০ পয়সায় কিনে তিনি বিক্রি করবেন ৪২ টাকা কেজি দরে

অথচ খুচরা পর্যায়ে এই চাল সপ্তাহ ব্যবধানে বেড়ে বিক্রি হচ্ছে ৫০-৫৬ টাকা দরে তাহলে কি কারণে বাড়লো দাম, এই প্রশ্নের কোন উত্তর মেলেনি কারো কাছেই।

কেবল পাইজাম নয়,মোটা মাঝারি কিংবা চিকন প্রায় সব ধরনের চালের দামই খুচরা পর্যায়ে কেজি প্রতি বেড়েছে অন্তত দুই টাকা

সরকারের খাদ্যশস্য মজুদের মধ্যে চাল আছে ১৭ লাখ টনের ওপরে গেল সপ্তাহ ধরেই বস্তা প্রতি হাজার ৫৫ টাকা দরে স্বর্ণা আর হাজার ৪৪৫ টাকা দরে মিনিকেট ধান কিনছেন মিলাররা আবার রাজধানীর বাজারগুলোতেও নেই চালের সংকট

সরকারি তথ্য আর পাইকারদের যুক্তি মানতে রাজি নন মিল মালিকরা তারা বলছেন, উৎপাদন আর ভোগের যে ব্যবধান তার সঠিক পরিসংখ্যান না থাকার মাশুল দিচ্ছে চালের বাজার

তবে এই যুক্তিও মানতে নারাজ খাদ্য মন্ত্রণালয় সচিব . মোছাম্মৎ নাজমানারা বললেন সরকারি বেসরকারি পর্যায়ে পর্যাপ্ত চাল থাকার পরও তদারকির অভাব আছে

তিনি বলছেন, নিত্য পণ্যের যৌক্তিক হারে দাম সংক্রান্ত আইন না থাকা আর সব পক্ষের সুযোগ নেবার চেষ্টাই চালের দাম বেড়ে যাবার অন্যতম কারণ

একাত্তর/টিএ

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
কিছুদিন আগেই মাঠ থেকে কাটা হয়েছে বোরো ধান। ফলে বাজারে ধানের জোগান স্বাভাবিক থাকলেও হঠাৎ করে বেড়েছে চালের দাম। বিশেষ করে মিনিকেট চালের ক্ষেত্রে দাম বাড়ার এই প্রবণতা চোখে পড়ছে সবচেয়ে বেশি।
এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদের সময় কাঁচা চামড়ার দাম নিয়ে অস্থিরতা অব্যাহত। সরকার নির্ধারিত দামের অর্ধেকেও বিক্রি হয়েছে অনেক চামড়া। বিপরীতে বাজারে চামড়াজাত পণ্যের দাম বরাবরের মতোই চড়া। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর