মোদিকে জেলেনস্কির ফোন, পাশে থাকার অনুরোধ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৬ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে শনিবার টেলিফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফোনালাপে মোদিকে ইউক্রেনের পাশে থাকার অনুরোধ জানান জেলেনস্কি। ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল মোদির সাথে যোগাযোগ করার চার দিন পর এ ফোনালাপে অংশ নিলো দেশ দুইটির সর্বোচ্চ নেতারা। 

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনের চলমান সংঘাত পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। চলমান সংঘর্ষে জানমালের ক্ষয়ক্ষতি নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদি। তিনি অবিলম্বে সহিংসতা বন্ধ করার এবং সংলাপে বসার জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন এবং শান্তি প্রচেষ্টার দিকে যেকোন উপায়ে অবদান রাখতে ভারত ইচ্ছুক বলেও জানান তিনি। 

অন্যদিকে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে কথোপকথনেও মোদি একইভাবে 'অবিলম্বে সহিংসতা বন্ধ করার' আহবান জানান।

ভারতের প্রধান উদ্বেগ হল হাজার হাজার ভারতীয় ছাত্র এবং পেশাদারদের নিরাপত্তা নিশ্চিত করা যারা ইউক্রেনের ভূগর্ভস্থ বাঙ্কারে আটকে আছে। যদিও ভারত তার নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করেছে। তবে চলমান লড়াই প্রক্রিয়াটির জন্য একটি গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, চলমান ইউক্রেন সংঘাত বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে ভারত তার মতামত প্রদান থেকে বিরত থেকেছে। আর এ নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক।

সংশ্লিষ্টরা বলছেন, ইউক্রেনের পাশে থাকার কথা বললেও ভারত এখন নিরপেক্ষ ভূমিকা পালন করছে।    

এর আগে ২২ ফেব্রুয়ারী, ইউক্রেন সংঘাত এড়াতে ভারতীয় হস্তক্ষেপের জন্য শ্যামিহালের সাথে কথোপকথনের জন্য মোদিকে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে ইউক্রেন উত্তেজনা নিয়ে আলোচনা করার জন্য মোদির কাছে সুবিধাজনক সময়ও চাওয়া হয়েছে।

আরও পড়ুন: আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম থেকে বাদ রাশিয়া

কিন্তু ২৪ ফেব্রুয়ারি আক্রমণ শুরু হওয়ার পর, জেলেনস্কি সামরিক আইন জারি করেন এবং ইউক্রেনের একমাত্র নেতা হন। একজন বিশেষ ভারতীয় দূত যিনি উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতা করেছিলেন তিনি দ্য হিন্দুকে ব্যাখ্যা করেছিলেন যে, ইউক্রেনের প্রধানমন্ত্রীকে জড়িত করার কোনো প্রয়োজন নেই কারণ এ পরিস্থিতিতে তার কোনো ক্ষমতা নেই।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন। ইউক্রেন রুশ আগ্রাসন প্রতিহত করার পথ সম্পর্কে অবহিত। ১ লাখেরও বেশি হানাদার আমাদের ভূমিতে রয়েছে। তারা আবাসিক ভবনে কৌশলে গুলি চালায়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আমাদের রাজনৈতিক সমর্থন দেওয়ার জন্য ভারতকে আহ্বান জানিয়েছে। একসাথে আগ্রাসীকে থামান। 


একাত্তর/আরবিএস  

রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর