করোনাভাইরাস: একদিনে বাড়লো মৃত্যু ও শনাক্ত

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ পিএম

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৬৪ জনের। শনাক্তের হার চার দশমিক ০১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪২ হাজার ৬৮০ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫২ শতাংশ।

রোববার (২৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবার (২৬ ফেব্রুয়ারি) করোনায় আটজনের মৃত্যু ও ৭৫৯ জন শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ছয় হাজার ২৬৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ছয় হাজার ৬৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে রয়েছেন ছয় জন পুরুষ ও তিন জন নারী। তাদের মধ্যে ঢাকায় পাঁচ, রাজশাহীতে তিন এবং খুলনায় একজন মারা গেছেন।

আরও পড়ুন: একদিনে করোনা টিকা পেলেন এক কোটি ২০ লাখ মানুষ

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।


একাত্তর/এসি

২৪ ঘণ্টায় দেশে ১৭ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ২৮ শতাংশে।গতদিন ২৬ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ২ দশমিক ৪৬ শতাংশ।বৃহস্পতিবার বিকেলে...
২৪ ঘণ্টায় দেশে ২৬ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে দুই দশমিক ৪৬ শতাংশে।গতদিন ৩৭ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ২ দশমিক ০১ শতাংশ।বুধবার বিকেলে স্বাস্থ্য...
২৪ ঘণ্টায় দেশে ৪৩ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে দুই দশমিক ০৯ শতাংশে।গতদিন ২৮ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ১ দশমিক ৭৯ শতাংশ।সোমবার বিকেলে স্বাস্থ্য...
২৪ ঘণ্টায় দেশে ১২ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ৮৭ শতাংশে।গতদিন ২০ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ১ দশমিক ৮৮ শতাংশ।শনিবার বিকেলে স্বাস্থ্য...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর