স্থায়ী টিকাকেন্দ্রে চলবে প্রথম ডোজের টিকা

আপডেট : ০২ মার্চ ২০২২, ০৮:৪১ পিএম

যারা এখনও করোনা টিকার প্রথম ডোজ নেননি তাদের জন্য সুখবর দিলো স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, যারা টিকা নেননি, তার দেশের স্থায়ী টিকা কেন্দ্রগুলোতে গিয়ে প্রথম ডোজের টিকা নিতে পারবেন।

বুধবার (২ মার্চ) ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচ ইউনিটের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক এ কথা জানান। 

তিনি বলেন, যারা এখনও টিকার প্রথম ডোজ নেননি, তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল বা এনজিও পরিচালিত হাসপাতালসহ টিকাদান কার্যক্রম চলছে এমন জায়গায় গিয়ে করোনার টিকা নিতে পারবেন।

স্থানীয় কর্তৃপক্ষকে প্রয়োজনে টিকাদান কর্মসূচি বাড়ানোর জন্য বলা হয়েছে বলে জানান ডা. মো. শামসুল হক। 

তিনি বলেন, এছাড়া, দ্বিতীয় ও বুস্টার ডোজ কর্মসূচি যথারীতি চলবে।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি পূর্ব ঘোষণা অনুযায়ী একদিনে কোটি মানুষকে টিকার দেওয়ার লক্ষ্যে দেশের এক কোটি ২০ লাখ মানুষকে ভাইরাস প্রতিরোধী টিকা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আরও পড়ুন: করোনা শনাক্তের হার তিনের ঘরে, সুস্থ ছয় গুণের বেশি

সেদিনই করোনার প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ হচ্ছে না বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। 

তিনি বলেন, দ্বিতীয় ও তৃতীয় ডোজের সঙ্গে প্রথম ডোজের টিকা কার্যক্রম চলমান থাকবে। 


একাত্তর/এসি

মহামারি করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর থেকে নানা উপসর্গ নিয়ে ৩২ মাস ধরে একাত্তর টেলিভিশনের বাগেরহাটের নিজস্ব প্রতিবেদক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী এখনও অসুস্থ।
দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
কেবল এডিস মশাই নয় চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। ডেঙ্গু জ্বরের উপসর্গও পাল্টে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য এই মুহূর্তে দেশে কোন ধরনের ডেঙ্গুর প্রকোপ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর