দায়ের কোপে শিশু ভাতিজিকে হত্যার অভিযোগ, চাচা পলাতক

আপডেট : ০৮ মার্চ ২০২২, ০৪:১৫ পিএম

মাদারীপুরে ১০ মাস বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ঘাতক চাচা জামাল বেপারী (২০)।

সোমবার (৭ মার্চ) বিকেলে মাদারীপুরের শিবচর হোগলার মাঠ গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম আয়শা আক্তার। সে শিবচর উপজেলার হোগলার মাঠ গ্রামের আলেম বেপারীর মেয়ে। সোমবার গভীর রাতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

পারিবারিক কলহের এক পর্যায়ে শিশুর মাকে আঘাত করতে গিয়ে চাচার দায়ের কোপে ওই শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী। তবে এ অভিযোগ অস্বীকার করেছে নিহত শিশুর পরিবার। 

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, জামালের বড় ভাই আলেম বেপারীর কাছে টাকা পাবেন জামাল বেপারী। ওই পাওনা টাকা নিয়ে ভাবী আঁখি আক্তারের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া বাঁধে। 

এসময় জামাল বেপারী উত্তেজিত হয়ে তার হাতে থাকা দা দিয়ে ভাবীকে আঘাত করতে উদ্যত হলে সেই দায়ের কোপ লাগে তার (মা) কোলে থাকা শিশু আয়শা আক্তারের কপালে। 

আরও পড়ুন: অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

গুরুতর আহত আয়শাকে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাতেই ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। 

তবে নিহতের মা আঁখি আক্তার জানান, জামাল বেপারী ধারালো দা দিয়ে বাঁশের চটি উঠানোর কাজে করছিলেন। সেসময় আয়শা সেখান দিয়ে হাঁটাহাঁটি করছিল। 

হঠাৎ অসাবধানতাবশত জামাল বেপারীর হাতের দায়ের কোপ লাগে আয়শার কপালে। সেই কোপে গুরুতর আহত হয় আয়শা। তাকে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অবস্থার অবনতি হলে সেখান নেয়া হয় ফরিদপুর। রাতে ফরিদপুরে মারা যায় আয়শা।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে শিবচর থানায় মামলা দায়ের  করা প্রক্রিয়াধীন। 

ঘটনার পর থেকে নিহতের চাচা জামাল বেপারী পলাতক রয়েছে। তবে তাকে গ্রেপ্তারের জোর চেষ্টা চালানো হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো যাবে।


একাত্তর/এসজে
চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু আয়ানের মৃত্যু নিয়ে উত্তেজনার মধ্যেই মিললো আরেক অভিযোগ। দুই ব্যবসায়ী অংশীদারকে বের করে দিয়ে তাদের বিরুদ্ধে নানান প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে...
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসীরা নিজেরা জামিন না নিয়ে অনুসারীদের জামিনে বের করে দিচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর