একই শ্রমে পুরুষের তুলনায় এখনো নারীর মজুরি কম

আপডেট : ০৮ মার্চ ২০২২, ০৭:৪১ পিএম

এখনো মজুরি বৈষম্যের শিকার সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নারী শ্রমিকেরা। তারা জানান, একই কাজ করার পরও পুরুষ সহকর্মীর চেয়ে প্রায় অর্ধেক মজুরি তাদের দেয়া হচ্ছে।

সব ধরনের বৈষম্য দূর করে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলের দাবি জানিয়েছেন, নারী নেত্রীরা।

হাসু বেগম, সংসারের হাল ধরতে লক্ষ্মীপুরের একটি হোটেলে, রান্নার সহকারী হিসেবে কাজ করছেন ১০ বছর। এই কাজের জন্য তার দৈনিক মজুরি একশ’ টাকা।

একইভাবে বিসিক শিল্প এলাকার বিভিন্ন কারখানায় কাজ করা ৩৫০ জন শ্রমিক কাজ করছেন স্বল্প বেতনে। তারা জানান, একজন পুরুষ সহকর্মীর দৈনিক মজুরি ৪০০ টাকা।

কিন্তু, সম পরিমাণ কাজ করে নারীরা পাচ্ছেন ২০০ টাকা। এমনি করে প্রতিটি ক্ষেত্রেই পুরুষ সহকর্মীর তুলনায় মজুরি কম পাচ্ছেন নারী শ্রমিকরা।

নারী শ্রমিকরা জানান, অনেক সময় পুরুষের চেয়ে বেশি কাজ করতে হলও, মজুরি মিলছে কম। আর কিভাবে যে এই বৈষম্য দূর করা সম্ভব সেটিও তাদের অজানা।

এমন পরিস্থিতি বিবেচনায় নিয়ে মজুরিসহ সব ধরনের বৈষম্য দূর করতে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলের দাবি জানিয়েছেন মহিলা বিষয়ক কর্মকর্তা।

একইভাবে বৈষম্যের শিকার পঞ্চগড়ের পাথর ভাঙা ১৫ হাজার নারী শ্রমিক। ঝুঁকি নিয়ে কাজ করেও পুরুষ শ্রমিক পাচ্ছেন ৪০০ টাকা। সেখানে নারীরা পাচ্ছেন আড়াই থেকে তিন’শ টাকা।

আরও পড়ুন: নারীর প্রতি সহিংসতা বন্ধ ও মজুরি বৈষম্য দূর করার ডাক

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় এই মজুরিতে সংসার চালাতে পারেন না। অথচ সমান পরিশ্রম দিয়ে পুরুষ শ্রমিকরা অনেক বেশি আয় করছে।

তাই নারীদের শ্রম মূল্য বাড়ানোসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করেতে মালিক পক্ষের প্রতি দাবি জানিয়েছেন নারী সংগঠক।

এত সব বৈষম্যের মধ্যেও মঙ্গলবার সারাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। সকল নারীকে শুভেচ্ছা।

একাত্তর/আরএ

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদের সময় কাঁচা চামড়ার দাম নিয়ে অস্থিরতা অব্যাহত। সরকার নির্ধারিত দামের অর্ধেকেও বিক্রি হয়েছে অনেক চামড়া। বিপরীতে বাজারে চামড়াজাত পণ্যের দাম বরাবরের মতোই চড়া। 
আগামী বাজেটে আয়কর খাতে আসছে অর্ধশতাধিক পরিবর্তন। কিছু ক্ষেত্রে কর যেমন বাড়ছে, তেমনি কিছু ক্ষেত্রে কমানোও হচ্ছে। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে তুলে দেয়া হচ্ছে পাঁচ শতাংশ করের স্ল্যাব। করদাতার...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর