দেশে ফিরলেন ২৮ নাবিক, আসেনি হাদিসের মরদেহ

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০৪:৫৩ পিএম

ইউক্রেনে ওলভিয়া বন্দরে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত ‘এমভি বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক দেশে ফিরেছেন। বুধবার (৯ মার্চ) দুপুর সোয়া ১২টায় তাদের বহনকারী তার্কিশ এয়ারের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান সাংবাদিকদের এ খবর জানান। 

এর আগে জাহাজ থেকে উদ্ধার পাবার তিন দিন পর, মালদোভা সীমান্ত পার হয়ে রোববার তারা রোমানিয়ায় পৌঁছান। 

এরপর থেকে দূতাবাসের ব্যবস্থাপনায় বুখারেস্টে একটি হোটেলে ছিলেন নাবিকরা। 

জানা গেছে, ২৮ নাবিককে দেশে ফিরিয়ে আনা হলেও নিহত হাদিসুর রহমানের লাশ এখনই দেশে আনা হচ্ছে না। তার লাশ ইউক্রেনে ফ্রিজিং করে রাখা আছে। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত হবে।

আরও পড়ুন: রাশিয়ার আগ্রাসনে ইউক্রেন ছেড়েছে আট লাখ শিশু

গত ২৬ জানুয়ারি ভারতের মুম্বাই বন্দর থেকে তুরস্ক হয়ে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরে পৌঁছায় বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি। কয়েক দিনের মধ্যেই সিরামিকের কাঁচামাল ‘সিমেন্ট ক্লে’ নিয়ে জাহাজটির ইতালির রোভেনা বন্দরের উদ্দেশে যাত্রা করার কথা ছিল। কিন্তু গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক হামলা শুরু করে রাশিয়া। এ কারণে বন্দরেই আটকে যায় জাহাজটি। ওই জাহাজে ২৯ জন নাবিক ছিলেন।

গত ২ মার্চ রাতে জাহাজটি রকেট হামলার শিকার হয়। এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হন। পরে জাহাজের আটকাপড়া ২৮ জন নাবিককে উদ্ধার করে নিরাপদ এলাকায় নিয়ে যাওয়া হয়। 


একাত্তর/এসি

২৩ নাবিক নিয়ে অবশেষে দেশে পৌঁছেছে সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ। সোমবার সন্ধ্যায় কুতুবদিয়া চ্যানেলে নোঙর করেছে জাহাজটি। 
দুবাইয়ের হামরিয়া বন্দরে ভেড়া সোমালিয়ান জলদস্যুদের হাতে অপহৃত জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিকের সকলেই জাহাজে করেই বাংলাদেশ আসছেন বলে জানিয়েছেন জাহাজটির মালিক প্রতিষ্ঠান কেএসআরএম।
সোমালি জলদস্যুদের অপহরণ করা জাহাজ এমভি আবদুল্লাহ রোববার দুবাইয়ে পৌঁছাতে পারে বলে জানিয়েছে মালিক কর্তৃপক্ষ।
সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আবদুল্লাহর ২১ নাবিক ওই জাহাজেই দেশে ফিরবেন। আর বাকি দুই নাবিক ফিরবেন বিমানে করে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর