রোববার দুবাই পৌঁছাবে এমভি আবদুল্লাহ

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০৬:১৬ পিএম

সোমালি জলদস্যুদের অপহরণ করা জাহাজ এমভি আবদুল্লাহ রোববার দুবাইয়ে পৌঁছাতে পারে বলে জানিয়েছে মালিক কর্তৃপক্ষ।

জাহাজটির মালিক কেএসআরএম গ্রুপের সিইও মেহেরুল করিম একাত্তর টিভিকে জানান জাহাজের যে অবস্থান ও গতি আছে তাতে বোঝা যায় রোববার বাংলাদেশ সময় বিকেল ৪ টা নাগাদ দুবাই পোর্টের বহিঃনোঙ্গরে পৌঁছাতে পারবে। হয়ত পরদিন সোমবার বন্দর জেটিতে ঢুকে পণ্য খালাস শুরু করবে।

তিনি জানান, দুই জন নাবিক বিমানে ও বাকি ২১ জন জাহাজে করেই চট্টগ্রাম পৌঁছাবে।

গত মার্চে মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে সোমালি জলদস্যুদের শিকারে পরিণত হয় বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। জিম্মি করা হয় এর ২৩ নাবিককেও। সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে প্রায় ৬০০ নটিক্যাল মাইল পূর্বে ঘটে এ ছিনতাইয়ের ঘটনা।

পরে সরকার ও মালিকপক্ষের যোগাযোগে গত ১৩ এপ্রিল সোমালি জলদস্যুদের কবলে ৩২ দিনের জিম্মি জীবন কাটানো শেষে মুক্ত হন তারা।

কেএসআরএম গ্রুপের সিইও মেহেরুল করিম বলেন, অপহরণের বিষয়টি নিশ্চিত হবার দিন থেকেই অপহরণকারীদের সাথে তিনি আলোচনা শুরু করেন। এ ক্ষেত্রে ২০১০ সালে তাদের জাহাজ জাহান মনি অপহরণের অভিজ্ঞতা তাদের কাজে দিয়েছে। অপহৃত ও অপহরণকারী উভয়ের ধর্ম পরিচয় এ ক্ষেত্রে কিছুটা সুবিধা দিয়েছে। অপহৃত ২৩ নাবিকের প্রতি ভালো আচরণ করা হয়েছে। রোজা রাখার জন্য খাদ্য সরবরাহ ও প্রার্থনার জন্য সকল ব্যবস্থা করা হয়েছে। জাহান মনি অপহরণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্রুত এবার অপহৃত জাহাজ এমভি আবদুল্লাহকে দ্রুত মুক্ত করা গেছে। 

মুক্তিপণ দেওয়ার বিষয়টি তিনি সরাসরি স্বীকার না করলেও বলেন, অপহরণকারীদের চাহিদা মিটিয়ে খুশি করেই বিপদ থেকে পার পাওয়া গেছে।

তিনি বলেন, আন্তর্জাতিক সমূদ্র সীমায় বাংলাদেশের পতাকাবাহী ব্যক্তি মালিকানার প্রায় ১০০টি জাহাজ বিচরণ করছে। বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্রনালয় এই ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে যে ভাবে কার্যকর ও সক্রিয় ভূমিকা রেখেছে তা দেশের জাহাজ ব্যবসায়ীদের উৎসাহিত করবে। উদীয়মান জাহাজ ব্যবসা আরো সম্প্রসারিত হবে।

কেএসএইচ
ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।
চীন সফর থেকে একদিন আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কারণ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল।
চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় অঞ্চলের ১২ টি বাহিনীর মোট ৫০ জন জলদস্যু বিপুল পরিমান দেশী ও বিদেশি অস্ত্রসহ আত্মসমর্পণ করছে। এদের মধ্যে ৪৯ জন পুরুষ এবং ১ জন মহিলা জলদস্যু রয়েছেন।
বিকাল ৪টা ২০ মিনিট। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল-১ (এনসিটি) এ ভিড়লো এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে বহন করা লাইটার জাহাজ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর