মারিউপলের হাসপাতালে হামলা যুদ্ধাপরাধ: জেলেনস্কি

আপডেট : ১০ মার্চ ২০২২, ০৯:৪৯ এএম

মারিউপলের শিশু ও প্রসূতি হাসপাতালে বুধবারের হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মারিউপল শহরের ওই শিশু ও প্রসূতি হাসপাতালে রাশিয়ার বিমান হামলা কমপক্ষে ১৭ জন আহত হয়েছে।

কিয়েভ থেকে দেওয়া এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়ান ফেডারেশন কী ধরনের দেশ, হাসপাতাল ও প্রসূতি হাসপাতালকে ভয় পায় এবং সেগুলো ধ্বংস করে?

আরও পড়ুন: বিশ্বে করোনার সংক্রমণ ৪৫ কোটি ছাড়াল

তিনি বলেন, প্রসূতি হাসপাতালে কেউ কি রুশ নেতাদের গালাগালি করেছে? এটা কি ছিল? এটা কি হাসপাতালের 'ডিনাজিফিকেশন' (নাৎসিবাদের প্রভাব মুক্তকরণ) ছিল?

জেলেনস্কি বলেন, এটি নৃশংসতা। হানাদাররা মারিউপলে যা করছে, তা ইতোমধ্যে নৃশংসতাকে ছাড়িয়ে গেছে।

তিনি বলেন, রাশিয়ার এই যুদ্ধাপরাধের নিন্দা জানাতে আজ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

প্রসূতি হাসপাতালে হামলা ‘চূড়ান্ত প্রমাণ... ইউক্রেনে গণহত্যা সংঘটিত হচ্ছে’, বলেন জেলেনস্কি।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেনের ২০ লাখ ১১ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১১ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৪৭৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও সংস্থাটি বলেছে, এটি নিশ্চিত যে প্রকৃত হতাহতের সংখ্যা হয়তো অনেক বেশি।


একাত্তর/এআর

টানা পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এক অভূতপূর্ব চাল চেলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি...
রাশিয়া আমেরিকাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়া প্রস্তাব দিয়েছে, আমেরিকা যদি...
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানি ড্রোন মোকাবিলায় সহায়তা করতে চায় কিয়েভ। তবে, এই সহায়তার বিনিময়ে অর্থ এবং উন্নত প্রযুক্তি দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট...
ইউক্রেনের ড্রোন বিশেষজ্ঞরা আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যে ‘সশরীরে উপস্থিত’ থাকবেন বলে রোববার নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর