ঢামেক শিক্ষক সমিতির সভাপতি ডা. দেবেশ, সম্পাদক হারুন

আপডেট : ১০ মার্চ ২০২২, ০২:৩৭ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার। সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যাপক ডা. আহমেদ হোসেন চৌধুরী (হারুন)।

২০২২ সালের সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন শেষে এ তথ্য জানানো হয়। বুধবার (৯ মার্চ) দিবাগত রাতে এ তথ্য জানায় ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির নির্বাচন কমিশন।

এছাড়া এবার ঢামেক কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে ডা. নুরুল ফাত্তাম রুমি, ডা. মো মহিউদ্দিন মাতু্ব্বর ও ডা. জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ডা. ইশতিয়াক আহমেদ, কোষাধ্যক্ষ হিসেবে ডা. প্রদুৎ কুমার সাহা ও সাংগঠনিক সম্পাদক হিসেবে ডা. মোহাম্মদ নাজমুল হক মাসুম নির্বাচিত হয়েছেন।

দপ্তর সম্পাদক হয়েছেন সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ এহসান উদ্দীন খান। পাশাপাশি বিজ্ঞান সম্পাদক হিসেবে ডা. সুদীপ রঞ্জন ঘোষ, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে ডা. অখিল রঞ্জন বিশ্বাস, প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে ডা. মোহাম্মদ মোরাদ হোসেন, আন্তর্জাতিক সম্পাদক হিসেবে ডা. তাহমিনা হোসেন এবং আপ্যায়ন সম্পাদক হিসেবে ডা. রত্মা পাল নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

সদস্য পদে নির্বাচিত হয়েছেন- ডা. ইফফাত আরা সামসদ, ডা. সৈয়দ গোলাম মোগনী মাওলা, ডা. মোহাম্মদ খোরশেদ আলম, ডা. এ জেড এম মাহফুজুর রহমান, ডা. চৌধুরী মোহা. মুশফিকুর রহমান, ডা. মাহবুবুর রহমান (কচি), ডা. মোহাম্মদ ফজলে এলাহী, ডা. সৈয়দ আব্দুল আদিল, ডা. সুজিত কুমার সরকার, ডা. মো. সারোয়ার আলম (বিজয়) ও ডা. পঙ্কজ কান্তি দত্ত।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ)–এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬-২০২৮ মেয়াদের জন্য মাই টিভির প্ল্যানিং এডিটর ও চিফ রিপোর্টার মাহবুব সৈকত সভাপতি এবং সময় টেলিভিশনের...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর