পঞ্জাবের সরকারি অফিসে থাকবে না মুখ্যমন্ত্রীর ছবি

আপডেট : ১০ মার্চ ২০২২, ০৪:১৪ পিএম

পঞ্জাবের কোনো সরকারি অফিসে আর মুখ্যমন্ত্রীর ছবি ঝোলানো হবে না। পঞ্জাবের সরকারি অফিসে এবার থেকে শুধু বাবাসাহেব অম্বেডকর এবং শহিদ ভগৎ সিংহের ছবি থাকবে।

বৃহস্পতিবার (১০ মার্চ) ভারতের পাঞ্জাব রাজ্যে বিধানসভার ভোট গণনার ফলাফল কিছুটা স্পষ্ট হতেই একথা জানিয়ে দিলেন আম আদমি পার্টির (আপ) নেতা ও রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

এনডিটিভি জানায়, পঞ্জাবে বিধানসভা ভোটের আগেই 'আমজনতার মতামত নিয়ে' সঙ্গরুরের দুই বারের সাংসদ মানকে 'মুখ্যমন্ত্রী পদপ্রার্থী' ঘোষণা করেছিলেন আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল। 

দ্বিতীয়বার বিধানসভা ভোটে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পঞ্জাবের ক্ষমতায় বসতে চলেছে আম আদমি পার্টি। পঞ্জাবের জনতাকে অভিনন্দন জানিয়ে মান বলেন, পঞ্জাবের জনতা যে দায়িত্ব দিয়েছেন, তা সততার সঙ্গে পালন করবো।

আরও পড়ুন: শিকলে বাঁধা বেজির সঙ্গে ছবি তুলে বিপাকে শ্রাবন্তী

দলনেতা কেজরীবালের সঙ্গে আলোচনার ভিত্তিতেই পঞ্জাবের উন্নয়নের রূপরেখা তৈরি করা হবে বলে জানান মান। 

এদিকে পঞ্জাবে বিপুল জয় পাওয়ার বিষয়টিকে 'আমজনতার বিপ্লব' বলেছেন অরবিন্দ কেজরীওয়াল। 

ভারতীয় গণমাধ্যম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, পঞ্জাবের ধুরি বিধানসভা কেন্দ্র থেকে এবার ৬৪ শতাংশেরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন মান। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী পেয়েছেন ২০ শতাংশেরও কম ভোট।


একাত্তর/আরবিএস  

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর