ইউক্রেনে গুলিবিদ্ধ হয়ে মার্কিন সাংবাদিকের মৃত্যু

আপডেট : ১৩ মার্চ ২০২২, ০৮:০৪ পিএম

ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরে ইরপিন অঞ্চলে মার্কিন সাংবাদিক ব্রেন্ট রেনডকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন কিয়েভের পুলিশ কর্মকর্তা আন্দ্রি নেবিটোভ। গাড়িতে বসে থাকা অবস্থায় তিনি গুলিবিদ্ধ হন। 

এ হত্যার জন্য রুশ বাহিনীকে দায়ি করা হলেও, এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি কিয়েভ।   

রোববার (১৩ মার্চ) সাংবাদিক ব্রেন্ট রেনডের মরদেহের ছবি, তার প্রেস আইডি এবং মার্কিন পাসপোর্টের ছবিও প্রকাশ করেছেন কিয়েভের ওই পুলিশ কর্মকর্তা।   

ব্রেন্টের প্রেস আইডির তথ্য মতে, তিনি নিউইয়র্ক টাইমসের প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।

কিন্তু জনপ্রিয় মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস বলেছে, বর্তমানে বা মৃত্যুর আগে ব্রেন্ট তাদের পত্রিকার কোনো কাজে যুক্ত ছিলেন না। তবে পূর্বে তিনি এই প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন কাজ করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে দৈনিকটি। 

আরও পড়ুন: ইরবিলে মার্কিন কনস্যুলেটে ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা

এদিকে ব্রেন্টের আরেক সহকর্মী সাংবাদিকও এ হামলায় আহত হয়েছেন বলে জানা গেছে।

জার্মান সংবাদমাধ্যম ডেয়েচে ভ্যালে বলছে, ৫১ বছর বয়সী ব্রেন্ট একজন পিবডি এবং ডুপন্ট পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা। যিনি সংঘাতপূর্ণ অঞ্চল থেকে মানবিক গল্প তৈরির জন্য সবচেয়ে বেশি পরিচিত। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতা করছেন।


একাত্তর/আরবিএস  
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর