নাপা সিরাপ বিক্রি বন্ধের কোন সিদ্ধান্ত হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৩ মার্চ ২০২২, ০৯:০৪ পিএম

বেক্সিমকো ফার্মার তৈরি নাপা সিরাপ খেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুর মৃত্যুর ঘটনায়, এখনই ওষুধটি বিক্রি বন্ধের কোন সিদ্ধান্ত হয়নি বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, ওষুধটির নির্দিষ্ট ব্যাচের সবগুলো নমুনা বাজার থেকে সংগ্রহ করে তা পরীক্ষার নির্দেশ দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এরপরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামে ইটভাটা শ্রমিক সুজন খানের দুই শিশু সন্তান ইয়াছিন খান এবং মোরসালিন খান জ্বরে আক্রান্ত হয়।

১০ মার্চ রাতে বাড়ির পাশের বাজারের মা ফার্মেসি থেকে বেক্সিমকোর তৈরি নাপা সিরাপ নিয়ে শিশুদের খাওয়ানো হয়। পরে শিশু দুটি মারা যায়। নড়েচড়ে বসে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

দেশের বাজার থেকে নাপা সিরাপের ওই ব্যাচের নমুনা সংগ্রহ করে তা ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিতে পরীক্ষার নির্দেশ দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর।

বেক্সিমকোর তৈরি নাপা সিরাপ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় বাজারে বিক্রি বন্ধ থাকলেও সারাদেশে সিরাপটি বিক্রি হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, নমুনা পরীক্ষার পরই সিদ্ধান্ত নেয়া হবে।

রোববার (১৩ মার্চ) রাজধানীতে বাংলাদেশে সোসাইটি অব মেডিসিনের সম্মেলন শেষে তিনি সাংবাদিকদের আরও বলেন, ওই ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে; যে ফার্মেসি থেকে ওষুধ নেওয়া হয়েছিল, সেটি বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, সিরাপগুলো সংগ্রহ করা হয়েছে। আমাদের তদন্ত কমিটি কাজ করছে। অপেক্ষা করছি রিপোর্ট কী আসে। সেই রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নাপার ওই ব্যাচের ওষুধ বাজার থেকে সরিয়ে নেওয়া হবে কি না, এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন: করোনা: গত ২৪ ঘণ্টায় আরও তিন মৃত্যু, নতুন শনাক্ত ২৩৩

এদিকে করোনার টিকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলছেন এখনো প্রায় আট কোটি ডোজ টিকা মজুদ আছে। শিগগিরই টিকার তৃতীয় বা বুস্টার ডোজ নিয়েও বড় ধরনের কর্মসূচির ঘোষণা আসবে।

সেই সঙ্গে দ্রুত ১২ বছরের নীচের শিশুদেরও টিকার আওতায় আনা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।


একাত্তর/আরএ

আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে গ্যাসের উৎপাদন বাড়াতে সরকার জোর দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সে লক্ষ্যেই দেশীয়...
শেখ হাসিনা দেশে ফিরলে তাকে হাতকড়া পরিয়ে আইনের মাধ্যমে রিসিভ করা হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম. রশিদুজ্জামান মিল্লাত।
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে শুরু হয়েছে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন। এটি সম্পন্ন হলে প্রতিদিন জাতীয় গ্রিডে যোগ হবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।
বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের নামে লন্ডনে থাকা স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত।
ব্রাজিলের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভবত দীর্ঘ ক্যারিয়ারের শেষ নির্বাচনী লড়াইয়ে নেমেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময়...
ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানসহ উত্তরাঞ্চলীয় শহরগুলোতে তরুণদের ব্যাপক ভাঙচুর, দোকান লুটপাট ও পুলিশের ওপর রক্তক্ষয়ী হামলার পর কঠোর অবস্থানে নেমেছে জর্জিয়া মেলোনির সরকার। বিক্ষোভের নামে নজিরবিহীন...
আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে ব্যাকফুটে ঠেলে দিতে এবং ওয়াশিংটনের ওপর চাপ বাড়াতে ইচ্ছে করেই শান্তি আলোচনা দীর্ঘায়িত করছে ইরান।...
রাওয়ালপিন্ডিতে নিজের ক্যারিয়ারসেরা অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানকে এক রূপকথার জয় উপহার দিলেন তরুণ অলরাউন্ডার আরাফাত মিনহাজ। শ্রীলঙ্কাকে হারানোর পর এবার শক্তিশালী ইংল্যান্ডকে ৮৭ রানের বড়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর