শামুক খুঁজতে পানিতে নেমে তরুণীর মৃত্যু

আপডেট : ১৪ মার্চ ২০২২, ০৬:৫৪ পিএম

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীতে শামুক খুঁজতে গিয়ে পানিতে ডুবে রূপসী চাকমা (২৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ মার্চ) দুপুর ৩টার দিকে বাঘাইছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ডের পদ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তরুণী রূপসী চাকমার বাবা রাজা কুমার চাকমা বলেন, তার মেয়ে দুই সহপাঠীর সাথে কাচালং নদীর পাড়ে  শামুক খুঁজে ফেরার পথে পা পিছলে নদীতে পরে তলিয়ে যায়। পরে সহপাঠীদের আত্মচিৎকারে স্থানীয় পাহাড়ি ও বাঙ্গালী যুবকরা এগিয়ে এসে জাল ও নৌকার সাহায্যে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

আরও পড়ুন: প্রতিপক্ষের ছুরিকাঘাতে পৌরসভার কর্মচারী খুন

উদ্ধার কাজে অংশ নেয়া অমর জীবন চাকমা ও আজগর আলী অভিযোগ করেন, নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীতে বড় বড় খাঁদের তৈরি হয়েছে। আর এমনি খাঁদে পরে রূপসী চাকমা তলিয়ে গেছে।

বাঘাইছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ইমাম বলেন, রূপসী চাকমার বাবার লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/আরএ

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর