মোবাইলে লুডু, ক্যারাম, তাস খেললে ১০ হাজার টাকা জরিমানা

আপডেট : ১৫ মার্চ ২০২২, ১০:০৩ পিএম

মোবাইল ফোনে লুডু, ক্যারম ও তাস খেলা অবস্থায় কাউকে পাওয়া গেলে ১০ হাজার টাকা জরিমানা এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশ জারি করেছে চরমোনাই ইউনিয়ন পরিষদ। বরিশাল সদর উপজেলাধিন চরমোনাই ইউনিয়নে মোবাইল ফোনে লুডু, ক্যারম ও তাস দিয়ে জুয়া খেলা নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার (১২ মার্চ) রাতে চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ জিয়াউল করিম স্বাক্ষরিত নোটিশ রোববার সকালে এলাকাবাসীর দৃষ্টিগোচর হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘চরমোনাই ইউনিয়নের কোনও দোকান কিংবা স্থানে বসে স্মার্টফোনে, লুডু, ক্যারম, তাস দিয়ে জুয়া খেলা এবং মাদক সেবন অবস্থায় যদি কোনও ব্যক্তিকে পাওয়া যায় তাহলে ১০ হাজার টাকা জরিমানা করা হবে। সেই সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যে দোকানে খেলা হবে ওই দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।

স্থানীয়রা জানান, প্রতিদিন সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত দলে দলে ভাগ হয়ে দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন স্থানে বসে স্মার্টফোনে জুয়া খেলেন এলাকার যুবকেরা। মোবাইলে লুডু খেলার পাশাপাশি জুয়া খেলতেও দেখা যায় তাদের। এছাড়া বিভিন্ন দোকানে ক্যারম বোর্ড ভাড়া দেওয়া হয়। সেখানেও বসে জুয়ার আসর। 

চরমোনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ জিয়াউল করিম বলেন, মোবাইলে লুডু ও জুয়া খেলে যুবকরা বিপথগামী হচ্ছে। তারা প্রথমে শখের বসে খেললেও পরে জুয়ায় আসক্ত হয়। বিভিন্ন স্থান থেকে নানা ধরনের অভিযোগ আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। এজন্য এলাকাবাসীর সহায়তা চাই।


একাত্তর/এআর

নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে চার হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
টাঙ্গাইলে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে স্মার্ট এলপিজি টাঙ্গাইল নামে প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সিরাজগঞ্জের চারটি বাস কাউন্টারকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ আগুনের ঘটনায় আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
ঘোষিত হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২৮টি ক্যাটেগরিতে মোট ৩২ জন বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর