বাসে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৯:০২ পিএম

ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সিরাজগঞ্জের চারটি বাস কাউন্টারকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

আফিফান নজমু সাংবাদিকদের জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য ঢাকা রুটে চলাচলকারী এসআই পরিবহন কাউন্টারকে ১২ হাজার, অভি এন্টারপ্রাইজকে ৫ হাজার, সেবা লাইনকে ১২ হাজার ও জেনিন বাস কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রুহুল আমিন, বিআরটিএ’র পরিদর্শক হাফিজুল ইসলাম, যৌথবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে চার হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ‘তেল নাই’ লিখে রাখা একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে মজুত করা তেলের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর