শান্তি আলোচনা আরও বাস্তবসম্মত হয়ে উঠছে: জেলেনস্কি

আপডেট : ১৬ মার্চ ২০২২, ১২:০৭ পিএম

তৃতীয় সপ্তাহে গড়িয়েছে ইউক্রেন যুদ্ধ। রুশ হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। এমন পরিস্থিতে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা আরও বাস্তবসম্মত হয়ে উঠতে শুরু করেছে, তবে সফল আলোচনার জন্য এখনও সময় প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

মঙ্গলবার (১৫ মার্চ) এক ফেইসবুক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে জয়ের জন্য আলোচনারত প্রতিনিধি দলসহ সব ইউক্রেইনীয় নাগরিকদের কাজ করতে হবে।

রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে ইউক্রেইনীয় কর্মকর্তা মিখাইলো পোদোইলাক জানিয়েছেন, আলোচনা চলাকালে 'মৌলিক দ্বন্দ্ব' থাকলেও নিশ্চিতভাবে আপসের জন্য জায়গাও থাকছে।

বুধবার এক ভিডিও কনফারেন্সের ম্যধ্যমে রুশ প্রতিনিধিদের সঙ্গে ইউক্রেইনের প্রতিনিধিদের আলোচনা চলার কথা রয়েছে। যদিও এ আলোচনাকে খুব একটা গুরুত্বপূর্ন মনে করছেন না জেলেনস্কি। 

এদিকে ন্যাটো সামরিক জোটের অবস্থান নিয়ে এখনও কনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দেশ দুইটি। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইউক্রেইন নেটোতে যোগ দেবে না, মঙ্গলবার জেলেনস্কিকে এমনটি স্বীকার করেছেন। 

জেলেনস্কির অভিযোগ, ন্যাটো সামরিক জোটে যোগ দেওয়ার ইচ্ছার কারণেই রাশিয়া দেশটির ওপর অনবরত চাপ সৃষ্টি করে চলছে। ইউক্রেইনের বিচ্ছিন্নতাবাদী প্রদেশ দোনেৎস্ক ও লুহানস্ককে স্বীকৃতি দিয়েছে এবং ক্রাইমিয়াকে নিজেদের ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে নিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি কানাডার পার্লামেন্টে দেয়া ভাষণে বলেছেন, রুশ আগ্রাসনের শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে ৯৭ শিশু নিহত হয়েছে।

অন্যদিকে ইউক্রেইনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর মারিওপোলে এখনও অব্যাহত রয়েছে রুশ হামলা। একটি হাসপাতালে রাশিয়ার সেনারা চিকিৎসক ও রোগীসহ ৪০০ লোককে আটকে রেখেছে বলে শহরটির ডেপুটি মেয়র অভিযোগ করেছেন। মঙ্গলবার প্রায় ২০ হাজার বেসামরিক এ শহর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। 

রুশ আগ্রাসনের শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে ৯৭ শিশু নিহত হয়েছে বলে দাবি করেন জেলোনস্কি। কানাডার পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি এ দাবি করেন। 


একাত্তর/আরবিএস 

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর