ভ্যাট ছাড় ও অভিযানে স্বস্তি ফিরছে তেলের বাজারে

আপডেট : ১৬ মার্চ ২০২২, ১০:০৭ পিএম

ক্রেতার পকেট থেকে হাজার কোটি বেরিয়ে যাবার পর, অবশেষে স্বস্তি ফিরতে শুরু করেছে  ভোজ্যতেলের বাজারে। দু'দিনের ব্যবধানে পাঁচ লিটার তেলের দাম কমেছে ২০ টাকা পর্যন্ত।

সরকারের বেঁধে দেয়া ১৪৩ টাকার খোলা সয়াবিন ঢাকার মৌলভীবাজারে বিক্রি হয়েছে ১৪০ টাকায়। তবে খুচরো পর্যায়ে তেলের বাজার ঠিক হতে আরো কয়েক দিন লাগবে।

পাইকারি ও খুচরো ব্যবসায়ীরা বলছেন, কোম্পানি ও ভোক্তা পর্যায় ভ্যাট কমানো এবং ভোক্তা অধিকারের অভিযানের পর স্বাভাবিক হচ্ছে। 

বাজারে সয়াবিন তেলের সংকট কিংবা তেল কিনতে হলে ওই কোম্পানির অন্য পণ্যও নিতে হবে এমন দাবি করা ডিলারদের হঠাৎ ভোল পাল্টে গেছে। 

গেলো দুই দিন ধরে ঢাকার মৌলভীবাজারের পাইকারি আড়তগুলোতে উল্টো ডিলাররাই এখন দোকানে দোকানে ঘুরে তেল বিক্রি করছে। 

শুধু তাই নয় পাঁচ লিটার সয়াবিন তেলে বোতলের গায়ের দাম ৭৯৫ টাকা। যা পাইকারিতে বিক্রি হচ্ছিলো ৭৯০ টাকা। বুধবার সেই বোতল বিক্রি হয়েছে ৭৭০ টাকায়। 

পাইকারি পর্যায়ে সরকারের বেঁধে দেয়া দামের চেয়েও কমেছে খোলা সয়াবিনের দাম। ১৪৩ টাকা সরকার নির্ধারিত খোলা তেল বুধবার বিক্রি হয়েছে ১৪০ টাকা। 

বাজারে কমেছে পামওয়েলের দামও। মান ভেদে বুধবার পাইকারি আড়তে পাম তেল বিক্রি হয়েছে ১৩০ থেকে ১২৮ টাকায়। 

তবে পাইকারি বাজারে তেলের দাম কমলেও খুচরা বাজারে এখনও এর কোন প্রভাব পড়েনি। 

এদিকে গুদামে গুদামে ভোক্তা অধিকারের অভিযানের সমালোচনা করে ভোজ্যতেল ব্যবসায়ী সমিতি বলছে, একটি নির্দিষ্ট পরিমাণ তেলের মজুদ না রাখলে ব্যবসা করা সম্ভব নয়।

আরও পড়ুন: নিত্যপণ্যের দামে সংকটে সাধারণ মানুষ, কমছে বেচাকেনা

দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা ২০ লাখ টন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই থেকে ১৪ মার্চ পর্যন্ত সাড়ে আট মাসে দেশে ভোজ্যতেল আমদানি হয়েছে ২৪ লাখ ৪৬ হাজার ৪৭ টন।


দেশের বাজারে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১২ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে...
দেশে ভোজ্যতেল বা জ্বালানি তেল—কোনোটিরই সঙ্কট নেই, বরং পর্যাপ্ত মজুত রয়েছে। এই পরিস্থিতিতে ভোজ্যতেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাজার...
অন্তর্বর্তীকালীন সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে দেশেও ভোজ্যতেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন মূল্য আজ মঙ্গলবার (১৪...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর