মিয়ানমার সীমান্তরক্ষীদের হাতে ১৮ বাংলাদেশি জেলে আটক

আপডেট : ১৬ মার্চ ২০২২, ০৮:৩৭ পিএম

টেকনাফের শাহপরীর দ্বীপের অদূরে ১৮ মাঝিমাল্লাসহ বাংলাদেশি চারটি নৌকা ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। 

বুধবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টা পর্যন্ত ধরে নিয়ে যাওয়া নৌকাসহ আটক বাংলাদেশিকে ফেরত দেয়নি মিয়ানমার কর্তৃপক্ষ। এর আগেরদিন মঙ্গলবার বিকেলে তাদের ধরে নিয়ে যায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। 

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন, টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার মো. জসীম (২৫) একই এলাকার সাইফুল ইসলাম (২৩), মো. ফায়সেল (২৩), আবু তাহের (২২), মো. ইসমাইল (২০), মো. ইসহাক (২৪), আব্দুর রহমান (২৪), নুর কালাম (২৬), মো. হোসেন (২২), হাসমত (২৫), মো. আকবর (২৩), নজীম উল্লাহ (১৯), রফিক (২০), সাব্বির (২৫), মো. হেলাল(২৫), রেজাউল করিম (১৮), রমজান (১৬) ও জামাল (২১)।

এ বিষয়টি নিশ্চিত করে সাবরাং ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম জানান, তারা সবাই আমার তার এলাকার বাসিন্দা। সাগরে মাছ শিকারের শেষে ফেরার পথে কাঠবোঝাই ডুবে যাওয়া ট্রলারে উদ্ধারকাজে অংশ নেন এসব জেলেরা। এতে তারা কিছু কাঠও উদ্ধার করেন। 

পরে তারা ফেরার পথে চারটি নৌকাসহ ১৮ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার বিজিপি। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন ও বিজিবিকে অবহিত করা হয়েছে।

ধরে নিয়ে যাওয়া জেলে হেলাল-এর ভাই মো. আয়াছ জানান, ‘মাছ শিকার শেষে ফেরার পথে চারটি নৌকাসহ ১৮ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার বিজিপি। এর মধ্য তার আপন ভাই হেলালও রয়েছেন। ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবহিত করা হয়েছে।’

স্থানীয়দের ভাষ্যমতে, ‘মঙ্গলবার সকালে প্রতি দিনের মতো টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা মো. জসিম, নুর কালাম, মো. ইসলাম ও নুর কালামের মালিকাধীন চারটি নৌকায় ১৮ মাঝিমাল্লা সাগরে মাছ শিকারে যান। 

মাছ শিকার শেষে ফেরার পথে একই দিন মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে শাহপরীর দ্বীপের কাছাকাছি নাইক্ষ্যংদিয়ার এলাকায় তারা কাঠবোঝাই ট্রলারটি দেখতে পান। এসময় জেলারা ডুবে যাওয়া ট্রলারের উদ্ধার কাজে অংশ নেন। পরে তারা ফিরে আসার সময় মিয়ানমার বিজিপি স্পীডবোটে এসে তাদের ধাওয়া করে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যায়।  

জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানান, ‘নৌকাসহ ১৮ জন বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তবে তাদেও পরিবারের পক্ষ থেকে কেউ অবহিত করেনি। এ ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।’  

আরও পড়ুন: বালু তোলার অভিযোগে ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা

নাম প্রকাশে অনিচ্ছুক কোস্ট গার্ডের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। কিন্তু এ বিষয়ে কেউ আমাকে অবহিত করেনি।

এ বিষয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, সাগর থেকে জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এ ঘটনার মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তাদের পক্ষ থেকে এখনও কোন জবাব আসেনি। 


একাত্তর/এসজে

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে তলা ফেটে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় অন্য ট্রলারের তাৎক্ষণিক সহায়তায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ১৬ জেলে।
ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ফেনীর এক বিশেষ চাহিদাসম্পন্ন বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর