ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু

আপডেট : ২০ মার্চ ২০২২, ১০:৫৮ এএম

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় মহেন্দ্র ট্রাক্টরের ধাক্কায় মাহিম (৩) নামে এক শিশু মারা গেছে।

শনিবার (১৯ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিম উপজেলার পশ্চিম বনগাঁও মৌলভীপাড়া গ্রামের আল আমিন বাবুলের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে মাহিম পশ্চিম বনগাঁও মৌলভীপাড়া এলাকায় বাড়ির পাশে খেলা করতে করতে রাস্তায় দৌড় দেয়। এসময় দ্রুত গতির একটি মাহেন্দ্র ট্রাক্টর তাকে ধাক্কা দিলে তার বাম কানে আঘাত লেগে রক্ত ঝরতে থাকে। 

আরও পড়ুন: দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত দুই

স্থানীয়রা মাহিমকে উদ্ধার করে হাসপাতালে রওনা দিলে পথিমধ্যে তার মৃত্যু হয়। 

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়েরসহ মহেন্দ্র ট্রাক্টরটি আটক করা হয়েছে। এবং লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/এসজে

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির সদ্য পদত্যাগী মহাসচিব ও ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের...
ঠাকুরগাঁও সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় চায়ের দোকানে হঠাৎ বজ্রপাতে এক নারী দোকানদারসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার কুশারিগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
শুধু আইন করে বা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়, এর জন্য সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে জোরালো সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং...
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই আগুনে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে একাধিক পরিবার,...
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর