দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত দুই

আপডেট : ২০ মার্চ ২০২২, ১০:৪৭ এএম

দিনাজপুর সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা দুর্ঘটনাকবলিত ট্রাকের সাথে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

রোববার (২০ মার্চ) ভোরে দিনাজপুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের কাউগাঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শহরের বড়বন্দর এলাকার আনোয়ারুল ইসলাম (২৩) ও নজরুল ইসলাম (২২)। তারা সম্পর্কে শালা-দুলাভাই ছিলেন। 

পুলিশ জানায়, শালা-দুলাভাই মিলে ভোর সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলযোগে ফুলবাড়ির দিকে যাচ্ছিলেন।

পথে সদর উপজেলার কাউগাঁ রাজাপুকুর এলাকায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মহাসড়কেরে ওপর দাঁড়িয়ে থাকা দুর্ঘটনাকবলিত আরেকটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগে। 

এতে রাস্তার ওপর ছিটকে পড়ে দুজনই মারা যান। 

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। 


একাত্তর/এসজে

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে ক্রেমলিনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শনিবার মস্কোয় রুশ...
বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফেরত পাঠানোই এখন সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
ছেলের শেষকৃত্য হয়ে গেছে, অন্ত্যেষ্টিক্রিয়া ও শ্রাদ্ধশান্তির প্রার্থনা পর্বও শেষ- পরিবারের সবাই তখন শোকের সাগরে ভাসছেন। কিন্তু ঘটনার ঠিক ১৫ দিন পর জেলখানা থেকে আসা একটি ফোন কল এক অবিশ্বাস্য অলৌকিক...
রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর