নিখোঁজের দুইদিন পর নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট : ২০ মার্চ ২০২২, ১১:২৮ এএম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুলজোড় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্র শুভ সরকারের (১৪) মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যেরা। 

রোববার (২০ মার্চ) সকালে উপজেলার চান্দাইকোনা এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

এর আগে গত শুক্রবার বিকেলে দোল উৎসব শেষে বন্ধুদের সঙ্গে ফুলজোড় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় শুভ সরকার।

শুভ চান্দাইকোনা গ্রামের সুকুমার চন্দ্রের একমাত্র ছেলে ও চান্দাইকোনা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, শুক্রবার বিকেলে দোল উৎসব শেষে কয়েকজন বন্ধু ফুলজোড় নদীতে গোসল করতে নামে। 

আরও পড়ুন: বাকপ্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই

নদীতে সাঁতার কাটার একপর্যায়ে শুভ নিখোঁজ হয়। এরপর ফায়ার সার্ভিসের সদস্য ও রাজশাহী থেকে আসা ডুবুরিদল দু'দিন উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। 

রোববার সকালে ঘটনাস্থলের পাঁচশ' মিটার দূরে শুভর ভাসমান মরদেহ দেখে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যেরা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।


একাত্তর/এসজে

সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুমার নামাজ পড়তে গিয়ে মোহাম্মদ স্বপন (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনদিন পেরিয়ে গেলেও এখনও তার সন্ধান মেলেনি।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর