পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সাশ্রয় ৮০০ কোটি টাকা

আপডেট : ২০ মার্চ ২০২২, ০৭:৩৬ পিএম

দেশের মেগা প্রকল্পগুলোর মধ্যে সবার আগে পূর্ণাঙ্গ রূপ পেলো ১৩২০ মেগাওয়াটক্ষমতার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। সোমবার (২১ মার্চ) এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার পাশাপাশি, অত্যাধুনিক এই বিদ্যুৎ কেন্দ্রটিনির্ধারিত খরচের চেয়ে প্রায় ৮০০ কোটি টাকা কমে নির্মিত হয়েছে।

পায়রা ১৩২০ মেগাওয়াট ক্ষমতার তাপ বিদ্যুৎ কেন্দ্র। বর্তমান সরকারেরমেগা প্রকল্পগুলোর মধ্যে সবার আগে আলো ছড়িয়েছে এই প্রকল্প।

এর মধ্যে ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিটটি উৎপাদনে আসে ২০২০ সালের ১৫মে। একই বছরের ৮ ডিসেম্বর উৎপাদনে আসে সমান ক্ষমতার দ্বিতীয় ইউনিটও।

তবে সঞ্চালন অবকাঠামো নির্মাণ শেষ না হওয়ায় কেন্দ্রটির পুরো বিদ্যুৎউৎপাদন ক্ষমতা কাজে লাগানো যাচ্ছে না।

বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন ক্ষমতার বিষয়টি মাথায়রেখে সেখানকার উৎপাদিত বিদ্যুৎ যথাসময়ে জাতীয় গ্রিডে যুক্ত করতে ২টি সঞ্চালন লাইন নির্মাণেরপ্রকল্পও হাতে নেয়া হয়েছে।

গোপালগঞ্জ থেকে বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত ১৬০ কিলোমিটারসঞ্চালন লাইন নির্মাণ করা হয়। কিন্তু, গোপালগঞ্জের গ্রিড থেকে ঢাকার আমিনবাজার পর্যন্তসঞ্চালন লাইনের কাজ এখনো শেষ হয়নি।

কয়লা ভিত্তিক এই বিদ্যুৎ কেন্দের কয়লা পরিবহনের জন্য আলাদা জেটি নির্মাণকরা হয়েছে। জাহাজে করে আসা সেই কয়লা ঢাকনা দেয়া বেল্টের মাধ্যমে কোল ডোমে এসে পৌছায়।

পরিবেশ সুরক্ষার জন্য সেই কোল ডোমও ঢাকনা দিয়ে নির্মাণ করা হয়েছে।নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানিপ্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানির যৌথ উদ্যোগে নির্মাণ করা এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছিল প্রায় ১৮ হাজার কোটি টাকা।

তবে ৮০০ কোটি টাকা কম ব্যয়ে নির্দিষ্ট সময়ের মধ্যেই এর নির্মাণ কাজকরা শেষ হয়েছে বলে জানান কেন্দ্রটির প্রকল্প পরিচালক শাহ আবদুল মওলা।

বিশ্ব বাজারে জ্বালানির দাম বৃদ্ধির ফলে এই কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতেরপ্রতি ইউনিটের উৎপাদন খরচ দাড়িয়েছে প্রায় সাত টাকা।

তবে কয়লার দাম ও পরিবহন খরচ কমে এলে ইউনিট প্রতি খরচ ছয় টাকার নিচেআসবে। বর্তমানে সেখানে প্রতিদিন ৭০০ থেকে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।



একাত্তর/এসএ

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
নির্মাণসামগ্রীর বর্তমান বাজারদর ও বাড়তি আবাসন চাহিদা বিবেচনায় ভোক্তা অর্থায়নের প্রুডেনশিয়াল রেগুলেশনের হাউজিং ফাইন্যান্স সংক্রান্ত বিধান (রেগুলেশন–২৩) সংশোধন করা হয়েছে। 
এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদের সময় কাঁচা চামড়ার দাম নিয়ে অস্থিরতা অব্যাহত। সরকার নির্ধারিত দামের অর্ধেকেও বিক্রি হয়েছে অনেক চামড়া। বিপরীতে বাজারে চামড়াজাত পণ্যের দাম বরাবরের মতোই চড়া। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর