সড়ক দুর্ঘটনায় তেলেগু অভিনেত্রীসহ তিনজনের মৃত্যু

আপডেট : ২১ মার্চ ২০২২, ০৪:২৫ পিএম

তেলেগু ভাষার জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী গায়ত্রী ওরফে ডলি ডি ক্রুজ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। শুক্রবার (১৯ মার্চ) দেশটির হায়দরাবাদের গাচিবৌলি এলাকায় এটি ঘটে।

টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, এ অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ২৬ বছর। গায়ত্রী ‘ম্যাডাম স্যর ম্যাডাম আন্থে’ ওয়েব সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন।

image


জানা যায়, শুক্রবার (১৯ মার্চ) দোল খেলে বন্ধু রাঠোরের সঙ্গে বাড়ি ফিরছিলেন গায়ত্রী। অভিনেত্রীর বন্ধুই গাড়ি চালাচ্ছিলেন। হায়দরাবাদের গাচিবৌলি অঞ্চলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই গায়ত্রীকে মৃত বলে ঘোষণা করা হয়। তার বন্ধুকে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। এ ছাড়া এ দুর্ঘটনায় ৩৮ বছর বয়সী এক পথচারী নারী মারা গেছেন।

গায়ত্রীর মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক নেমে এসেছে। অনেক তারকা এ মর্মান্তিক ঘটনায় সমবেদনা জ্ঞাপন করেছেন। গায়ত্রীর আসল নাম ডলি ডি ক্রুজ। অভিনয়ের পাশাপাশি ইউটিউবার হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি। তার চ্যানেলের নাম জলসা রায়ুডু।


একাত্তর/এসএ

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে ৯২ বছর বয়সে রোববার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আগের শনিবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কারণে তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা...
দেশের নন্দিত গিটারিস্ট সেলিম হায়দার মারা গেছেন।
তামিল চলচ্চিত্র জগতের প্রখ্যাত অভিনেতা মাধান বব মারা গেছেন।
বরেণ্য অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে ছিলেন গুণী এ অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৫ বছর। 
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার জন্য আগামী রোববার (৭ জুন) দিন ধার্য করেছে আদালত। এর মধ্য দিয়ে দেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন দ্রুততম...
বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ আগুনের ঘটনায় আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর