মহেশখালীর সোনাদিয়া থেকে দেড় শতাধিক রোহিঙ্গা আটক

আপডেট : ২১ মার্চ ২০২২, ০৮:০১ পিএম

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া থেকে দেড় শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তারা মূলত মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে সমুদ্র পাড়ি দিচ্ছিলেন।

সোমবার (২১ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে সোনাদিয়ায় মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। রোববার ভোরে তাদের মালয়েশিয়া নেয়ার কথা বলে ট্রলারে তোলে দালালরা। পরে সোনাদিয়ার চরকে মালয়েশিয়া বলে নামিয়ে দেয় দালালেরা। পরে সোমবার বিকেলে ঘটিভাঙা ফরেস্ট থেকে তাদের আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আশিক ইকবাল বলেন, মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে এই দেড় শতাধিক রোহিঙ্গাদের আটক করা হয়।


একাত্তর/এআর


কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে  বিদ্যুৎ কেন্দ্রের স্ক্যাপ ইয়ার্ডে (ভাঙারি গোডাউনে) এই আগুন লাগে।
কক্সবাজারের মহেশখালীতে পুলিশের লুট হওয়া পিস্তল, ম্যাগাজিন ও  গুলিসহ আত্মস্বীকৃত সন্ত্রাসী মো. জিয়াউর রহমান ও তার সঙ্গী মো. মহিউদ্দিনকে আটক করেছে কোস্ট গার্ড।
কক্সবাজারে মহেশখালীতে পাহাড় ধসে বাড়ির দেয়াল চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলার একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনদিনের ভোগান্তি কাটিয়ে চট্টগ্রামে আবাসিক সিএনজি ফিলিং স্টেশনে ও শিল্পে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়েছে।রোববার বিকেল থেকেই গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে বলে জানিয়েছেন গ্রাহকরা।
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর