ভোগান্তির পর চট্টগ্রামে গ্যাস সরবরাহ স্বাভাবিক 

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০১:৫৬ পিএম

তিনদিনের ভোগান্তি কাটিয়ে চট্টগ্রামে আবাসিক সিএনজি ফিলিং স্টেশনে ও শিল্পে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়েছে।রোববার বিকেল থেকেই গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে বলে জানিয়েছেন গ্রাহকরা।

কক্সবাজারের মহেশখালীতে গত বৃহস্পতিবার থেকে মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে সরবরাহে বিঘ্ন ঘটে। এতে গ্যাস শূন্য হয়ে যায় পুরো চট্টগ্রাম।

প্রায় ছয় লাখ আবাসিক গ্রাহক, ৭০টি সিএনজি ফিলিং স্টেশনসহ কলকারখানার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

রোববার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, আগামী দুই একদিনের মধ্যেই ঢাকা ও চট্টগ্রামের গ্যাস সংকট কেটে যাবে।

এরপর ত্রুটি সারিয়ে এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু করলে শনিবার বিকেল থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে।

তবে দুইদিন গ্যাস না থাকায় বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গাড়ির জট ছিলো। রোববার বিকেল থেকেই গাড়ির চাপ স্বাভাবিক হতে শুরু করে।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. এর কর্মকর্তারা জানান- মহেশখালীর তরল প্রাকৃতিক গ্যাস এর ভাসমান স্টেশন বা জাহাজ থেকে এখন ৪৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। আর চট্টগ্রামের জন্য ২৬০ থেকে ২৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস রেখে বাকিটা জাতীয় গ্রিডে দিয়ে দেওয়া হচ্ছে।

চট্টগ্রামে গ্যাসের চাহিদা রয়েছে ৩৫০ থেকে ৩৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস। 

আরবি
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর