পুলিশের লুট হওয়া অস্ত্রসহ ডাকাত দলের প্রধান আটক

আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০৬:৫০ পিএম

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের লুট হওয়া পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আত্মস্বীকৃত সন্ত্রাসী মো. জিয়াউর রহমান ও তার সঙ্গী মো. মহিউদ্দিনকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় একটি টিনের ঘরে চার থেকে পাঁচজন কুখ্যাত ও মোস্ট ওয়ান্টেড অস্ত্রধারী ডাকাত অবস্থান করার সংবাদ পায় কোস্ট গার্ড। এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড পূর্ব জোনের দুটি দল ও বাংলাদেশ পুলিশ যৌথ অভিযান চালায়। 

অভিযানের বিষয়টি টের পেয়ে অস্ত্রধারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে যৌথবাহিনীর সদস্যরা ধাওয়া করে জিয়া বাহিনীর প্রধান মো. জিয়াউর রহমান (৪৪) ও তার সঙ্গী মো. মহিউদ্দিনকে (৩৮) আটক করতে সক্ষম হয়।

এসময় তাদের কাছ থেকে পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল, দুটি ম্যাগাজিন, ২২ রাউন্ড গুলি ও একটি দা জব্দ করা হয় বলে জানান খন্দকার মুনিফ তকি। 

আটক ডাকাতসহ জব্দ করা অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে উল্লেখ করা হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

এইদিকে আটক জিয়াউর রহমানকে নিরপরাধ দাবি করে প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মহেশখালীর শতশত মানুষ। বিক্ষোভ সমাবেশে উত্তেজিত জনতা জিয়াউর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে ছেড়ে দিতে আল্টিমেটাম দিয়েছে। 

আরবিএস
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর