কমদামে আরেকটু বেশি পণ্য চায় মানুষ

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০৮:৪১ পিএম

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও স্বল্পমূল্যে টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্নআয়ের মানুষ। তবে আরেকটু কমদাম আর পণ্যের পরিমাণ বাড়ানোর কথা বলছেন সবাই।

এদিকে জনপ্রতিনিধিরা জানান, চাহিদা বেশি থাকলেও কার্ডের সংখ্যা কম বলে সবাই স্বল্পমূল্যের পণ্য পাচ্ছেন না। 

টিসিবির লাইনে পণ্যের জন্য অপেক্ষা করছেন গাজীপুরের পশ্চিম জয়দেবপুর এলাকার আনোয়ারা বেগম।

তিনি বলেন, ছয় নাতনী আর দুই ছেলের বউ নিয়ে তার বড় সংসারে অভাব। তাই পণ্যের পরিমাণ আরেকটু বেশি হলে ভালো হতো। 

নিত্যপণ্যের দাম বাড়ায় বড় সংসারে আছেন দারুন অভাব-অনটনে। লাইনে দাঁড়িয়ে যেটুকু পণ্য পেয়েছেন তাতে সন্তুষ্ট হতে পারছেন না তিনি। একইভাবে অন্যরাও চাইছেন কম দামে আরও বেশি পণ্য।

জনপ্রতিনিধিরা বলছেন, চাহিদা অনুপাতে কার্ডের সংখ্যা ও পণ্য কম।

গাজীপুর সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হান্নান মিয়া বলেন, এলাকার ভোটার অনুপাতে সংখ্যা সিটি কর্পোরেশন থেকে নির্ধারণ করে দেওয়ায় চাহিদা থাকলেও তারা বেশি সংখ্যক মানুষকে দিতে পারছেন না। 

টিসিবির পণ্য কিনছেন খুলনার খালিশপুরের অটোরিক্সাচালক মোখলেসুর রহমানও। তিনি বলেন, সংসারে ব্যয় বাড়লেও আয় বাড়েনি। তাই নিত্যপণ্যের খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন তিনি। টিসিবির স্বল্পমূল্যের পণ্য পেয়ে কিছুটা সাশ্রয় হচ্ছে বলেও জানান তিনি। 

এদিকে চট্টগ্রামে পণ্যের জন্য টিসিবির লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেকক্ষণ। তারপরও কমমূল্যে পণ্য পেয়ে খুশি চট্টগ্রামের স্বল্প আয়ের মানুষ। তবে তারাও বলেন আরেকটু বেশি পরিমাণের কথা। 

এদিকে, রাজশাহীতে একটু ভিন্ন চিত্র। দিন যত গড়াচ্ছে টিসিবির পণ্য বিক্রিতে ততই দেখা দিচ্ছে নানান অনিয়ম।

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও গাড়ির দেখা না পেয়ে ক্ষুদ্ধ অপেক্ষায় থাকা মানুষ। 

আর বুধবার রংপুরে টিসিবির পণ্য পেয়েছেন প্রায় সাড়ে পাঁচ হাজার পরিবার । 

একাত্তর/জো

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফ্যামিলি কার্ড বিতরণের নামে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
কিশোরগঞ্জের বাজিতপুরে টিসিবির নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত চাল সরবরাহের অভিযোগে একটি গুদামে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে আট টন নিম্নমানের চাল জব্দ করে গুদামটি সিলগালা করে দেওয়া হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর