মুন্সীগঞ্জে বিএনপির কর্মসূচীতে পুলিশের লাঠিচার্জ

আপডেট : ২৬ মার্চ ২০২২, ০১:২৯ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপির কর্মসূচিতে কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লাঠি দিয়ে পিটিয়ে ছত্রভঙ্গ করে দেয় তারা। 

শনিবার (২৬ মার্চ) সকাল ১০টা থেকে হরপাড়া এলাকার উপজেলা বিএনপি কার্যালয়সহ শ্রীনগর চৌরাস্তা, বাইপাস, কলেজগেটসহ বিভিন্ন স্থানে বিএনপিতে নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ।

অভিযোগ করে শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. সহিদুল ইসলাম বলেন, র‍্যালি নিয়ে শহীদ মিনারে ফুল দেয়ার কথা ছিল। কিন্তু পুলিশ বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের বাধা দেয়। 

বিভিন্ন স্থানে ১৫-২০ জনকে লাঠিচার্জ করে তাড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

এদিকে বিএনপির নেতাকর্মীরা জানান, বিএনপি নেতা মোমিন আলী নেতাকর্মীদের নিয়ে জশুরগাও এলাকায় র‍্যালি করতে চাইলে বাধা দেয় পুলিশ। এরপর কোলাপাড়া এলাকায় গিয়ে সংক্ষিপ্ত কর্মসূচি পালন করে।  

আরও পড়ুন: জামালপুরে স্বাধীনতা দিবসে 'অদম্য পদযাত্রা'

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বিএনপির মোমেন আলী গ্রুপ ও শহিদুল গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এসময় বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ দায়িত্ব পালন করেছে।


একাত্তর/এসজে

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর