কানাডা, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় মিয়ানমারের সশস্ত্র বাহিনী

আপডেট : ২৬ মার্চ ২০২২, ০৭:৪১ পিএম

গনতন্ত্রপন্থী রাজনৈতিক ও সাধারণ নাগরিকদের ওপর দমন-পীড়ন চালানো ও নিপীড়ন অব্যহত রাখায় মিয়ানমারের জান্তা সরকারের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, বিমান বাহিনী ও কয়েকটি অস্ত্র ব্যবসায়ী প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্য। শনিবার (২৬ মার্চ) মার্কিন গণমাধ্যম ন্যাশনাল পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন মিয়ানমারের নতুন নিয়োগ পাওয়া বিমানবাহিনীর প্রধান। এছাড়া সামরিক কর্মকর্তারা যারা অস্ত্র বাণিজ্যের সঙ্গে জড়িত তাদের লক্ষ্য করে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়া মিয়ানমার সেনাবাহিনীর ৬৬ লাইট ইনফেনটি ডিভিশনের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্ব কায়াহ রাজ্যে গাড়ির মধ্যে ৩০ বেসামরিক নাগরিককে পুড়িয়ে হত্যার অভিযোগ রয়েছে সেনাবাহিনীর এই ইউনিটের বিরুদ্ধে। 

যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়া অস্ত্র ব্যবসায়ী তাই জোর নিয়ন্ত্রিত দুইটি প্রতিষ্ঠানেও নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাজ্যের রাষ্ট্রীয় ওয়েবসাইটে জানানো হয়েছে, যে সকল প্রতিষ্ঠান মিয়ানমার সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহ করে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। মিয়ানমারে সাধারণ জনগণের ওপর সবচেয়ে বেশি হামলা চালিয়েছে বিমান বাহিনী। 

এদিকে, কানাডা মিয়ানমারের চার ব্যক্তিসহ দুইটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে শাসনভার গ্রহণ করে দেশটির সেনাবাহিনী। তবে সাধারণ মানুষ সেনাবাহিনীর এ অভ্যুত্থানকে ভালোভাবে নেয়নি। তারা প্রতিবাদে রাস্তায় নামেন। জনরোষ দমাতে সেনাবাহিনী সাধারণ জনতার ওপর ব্যাপক দমন-পীড়ন চালায়। এক বছরের বেশি সময় ধরে চলা সামরিক বাহিনীর এই দমন পীড়নে ইতিমধ্যে নিহত হয়েছে দেড় হাজারের বেশি বেসামরিক নাগরিক।


একাত্তর/এসএ

মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
পুশইনের ফলে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা মানুষদের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অপরিহার্য বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব, এমনটাই জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র।
মধ্যপ্রাচ্যের সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য শান্তি চুক্তির খসড়া নিয়ে তুমুল আলোচনা চলছে। ১৪ দফার একটি সমঝোতা স্মারকে যুদ্ধবিরতি, অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং...
মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে যখন নতুন করে যুদ্ধবিমান আর ব্যালিস্টিক মিসাইলের গর্জন, ঠিক তখনই তেহরানের সাথে যে কোনো আগাম সমঝোতার পথ কার্যত বন্ধ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সংবাদ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর