দশম শ্রেণির সঙ্গে একাদশের ছাত্রদের সংঘর্ষে আহত পাঁচ

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৭:৫৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের একটি স্কুল এ্যান্ড কলেজে খেলাকে কেন্দ্র করে দশম শ্রেণির ছাত্রদের সঙ্গে একাদশ শ্রেণির ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে পাঁচজন ছাত্র আহত হয়েছেন।

এদিকে এ ঘটনার ধারাবাহিকতায় অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে তাকে একটি ঘরে অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন ছাত্ররা।

রোববার (২৭ মার্চ) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার চরতারাপুর স্কুল এ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতদের মধ্যে রয়েছেন, মোত্তাসিন, সাইদুল, বাবলু ও কাদের। আহতরা সবাই দশম শ্রেণীর ছাত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির দশম শ্রেণীর ছাত্র জানায়, বিদ্যালয়ের মাঠে খেলার সময় দশম শ্রেণির ছাত্রদের সাথে কলেজের একাদশ শ্রেণির ছাত্রদের সংঘর্ষ হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের অন্যান্য ক্লাসের ছাত্ররা সংঘর্ষে যোগ দেয়। এ সময় গুজব ওঠে যে, অধ্যক্ষের ভাড়া করা ৮/১০ জন যুবক ছাত্রদের ওপর চড়াও হয়েছে। এতে করে ছাত্ররা ক্ষুব্ধ হয়ে অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম নিয়ে বিক্ষোভ করতে থাকে এবং অধ্যক্ষকে অবরুদ্ধ করে আটকে রাখে।

আন্দোলনকারী ছাত্রদের অভিযোগ বিদ্যালয়ে নিয়মিত ক্লাস না হওয়া, করনীক ও পিয়ন ঠিকমত প্রতিষ্ঠানে না আসা এবং অধ্যক্ষ পরিবার নিয়ে রাজশাহীতে বসবাস করায় ঠিকমত প্রতিষ্ঠানে না আসায় প্রতিষ্ঠানের মান দিন দিন খারাপ হচ্ছে।

এ ব্যাপারে কলেজটির অধ্যক্ষের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

image


তবে প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি গোলাম কিবরিয়ার দাবি, প্রতিষ্ঠানে কোনো অনিয়ম হয়নি। করোনার কারণে ক্লাস বন্ধ থাকলেও এখন নিয়মিত ক্লাস হচ্ছে। আর অধ্যক্ষের অনিয়মিত আসার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন: আইপিএলে চেন্নাইকে উড়িয়ে দিলো দু'বারের চ্যাম্পিয়নরা

অপরদিকে শিবগঞ্জ থানার ওসি চৌধুরি জোবায়ের হোসেন জানান, খবর পাবার পর পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। ঘটনাস্থল সীমান্ত এলাকা হওয়ায় যেতে সময় লাগছে।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত (বিকেল ৪টা) কলেজে অধ্যাক্ষের পদত্যাগের দাবীতে তাকে অবরুদ্ধ রেখে বিক্ষোভ চলছিল। 


একাত্তর/আরবিএস  

হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পাকুন্দিয়া থানার অফিসার...
লক্ষ্মীপুর পৌর শহরে জারি করা ১৪৪ ধারা অমান্য করে মিছিল বের করাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পুলিশ ও ‘জুলাই যোদ্ধা ফোর্স’-এর মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লক্ষ্মীপুর সদর মডেল...
মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিরোধের জেরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মেটলাইফ স্টেডিয়ামের ১০৬ মিনিটে ফেরান তোরেসের সেই গোল যখন স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এনে দিল, ঠিক সেই মুহূর্তে মাঠের লড়াই গড়াচ্ছিল কুৎসিত এক রণক্ষেত্রে! ফাইনালের শেষ বাঁশি বাজার পর যখন...
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে দেয়ার পর এবার পুরো স্পেনে শুরু হয়েছে বাঁধভাঙা আনন্দের সুনামি। ২০১০ সালের পর দীর্ঘ ১৬ বছর...
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর